রাজনীতি

সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই সরকারের অবস্থান জানতে চাইবে এনসিপি: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

৩ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


সংবিধান সংস্কার পরিষদ বিষয়ে সরকারের অবস্থান জানতে জাতীয় সংসদেই প্রশ্ন তোলা হবে বলে জানিয়েছেন নাহিদ ইসলাম।

শনিবার জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান।

নাহিদ ইসলাম বলেন, “রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় আমরা আমাদের বক্তব্য তুলে ধরব। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদেই জানতে চাওয়া হবে সরকারের মনোভাব কী। এরপর এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত নেওয়া হবে।”

এর আগে একই দিন রাজধানীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কার্যালয়ে ১১ দলীয় জোটের বৈঠক শেষে জোটের সমন্বয়ক হামিদুর রহমান আযাদ বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আগামীকাল (রোববার) সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবে ১১ দল।

তিনি জানান, ২৮ মার্চ জোটের শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা হবে।

এদিকে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকরা সংবিধান সংস্কার কমিশন নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি ওই দিনের কার্যসূচিতে ছিল না।

তবে তিনি জানান, সংবিধান সংস্কারের বিষয়টি সরকার সংসদের মাধ্যমেই নিষ্পত্তি করতে চায়।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom