সিআইবিতে মান্নার নাম অন্তর্ভুক্তি আট সপ্তাহ স্থগিত, নির্বাচনে বাধা নেই
অনলাইন ডেস্ক
ঋণখেলাপি তালিকায় (ক্রেডিট ইনফরমেশন ব্যুরো—সিআইবি) নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার নাম অন্তর্ভুক্তির কার্যক্রম আট সপ্তাহের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। এর ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তাঁর আর কোনো আইনগত বাধা নেই।
সোমবার (২৯ ডিসেম্বর) শুনানি শেষে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এ আদেশ দেন।
আদেশের পর মান্নার আইনজীবী জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব প্রথম আলোকে বলেন, ঋণখেলাপি তালিকায় মান্নার নাম অন্তর্ভুক্ত করার কার্যক্রম আপাতত স্থগিত থাকছে। ফলে বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে ঋণখেলাপি হিসেবে তাঁর নাম থাকবে না। এতে নির্বাচনে প্রার্থী হওয়া কিংবা অংশ নেওয়ার ক্ষেত্রে কোনো আইনগত প্রতিবন্ধকতা রইল না।
মাহমুদুর রহমান মান্না আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডের অংশীদার। ওই প্রতিষ্ঠানের নামে ইসলামী ব্যাংকের বগুড়া শাখা থেকে নেওয়া ঋণকে কেন্দ্র করে সিআইবি প্রতিবেদনে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। ঋণখেলাপি হিসেবে নাম অন্তর্ভুক্ত হলে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ থাকে না—এই যুক্তিতে তিনি সিআইবি তালিকাভুক্তির কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করেন।
গত ২৪ ডিসেম্বর হাইকোর্ট ওই রিট খারিজ করেন। পরে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গত রোববার (২৮ ডিসেম্বর) আপিল বিভাগে আবেদন করেন মান্না। ওই আবেদনের পরিপ্রেক্ষিতেই চেম্বার আদালতে শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে মান্নার পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সৈয়দ মামুন মাহবুব ও আহসানুল করিম এবং আইনজীবী জ্যোর্তিময় বড়ুয়া। ইসলামী ব্যাংকের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী এম আবদুল কাইয়ূম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জহিরুল ইসলাম সুমন।
আবেদনকারীর আইনজীবীদের ভাষ্য অনুযায়ী, আফাকু কোল্ড স্টোরেজ লিমিটেডে মান্নার শেয়ার রয়েছে ৫০ শতাংশ। ওই কোল্ড স্টোরেজের নামে ইসলামী ব্যাংক বগুড়া শাখা থেকে নেওয়া ঋণের পরিমাণ প্রায় ৩৬ কোটি টাকা। মান্নার আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক ঋণ পুনঃতফসিলের নির্দেশনা দেয়, যার ভিত্তিতে ইসলামী ব্যাংক ঋণ পুনঃতফসিল করে।
তবে ঋণ পুনঃতফসিল হওয়ার পরও সিআইবিতে মান্নার নাম বহাল থাকায় তা চ্যালেঞ্জ করে আদালতে আবেদন করা হয়। বাংলাদেশ ব্যাংকের ঋণ সহায়তা কার্যক্রম–সংক্রান্ত বিধিমালা অনুযায়ী পুনঃতফসিলের জন্য ২ শতাংশ হারে অর্থ জমা দেওয়ার কথা রয়েছে, যা দাঁড়ায় ৭২ লাখ টাকা। মান্না ইতিমধ্যে ১ কোটি ২৬ লাখ টাকা জমা দিয়েছেন এবং বাকি অর্থ কয়েক কিস্তিতে পরিশোধের আগ্রহ প্রকাশ করেছেন বলে জানান তাঁর আইনজীবী।
ডাকসুর দুবারের ভিপি এবং আওয়ামী লীগের সাবেক নেতা মাহমুদুর রহমান মান্না আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসন থেকে প্রার্থী হতে চান। এর আগে তিনি একাধিকবার সংসদ নির্বাচনে অংশ নিলেও সংসদ সদস্য নির্বাচিত হতে পারেননি।
এবার বিএনপির সমর্থন পেয়েছেন মান্না। গত ২৪ ডিসেম্বর সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিত্রদলের নেতা হিসেবে বগুড়া-২ আসনটি নাগরিক ঐক্যের জন্য ছেড়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
৭ ঘন্টা আগে
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...
১১ ঘন্টা আগে
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
১৪ ঘন্টা আগে
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...
১৬ ঘন্টা আগে
