আন্তর্জাতিক
শ্রীলঙ্কায় ভয়াবহ বন্যা-ভূমিধস: এক সপ্তাহে ৪১০ জনের মৃত্যু, নিখোঁজ আরও ৩৩৬
আন্তর্জাতিক ডেস্ক
শ্রীলঙ্কায় টানা এক সপ্তাহ ধরে চলা অতল বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১০ জনে। এখনও অন্তত ৩৩৬ জনের খোঁজ মিলছে না।
ফরাসি বার্তা সংস্থা এএফপি জানায়, মঙ্গলবার শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র সর্বশেষ পরিস্থিতির এই তথ্য দিয়েছে।
কর্তৃপক্ষ জানায়, ২০০৪ সালের ভারত মহাসাগরীয় সুনামির পর এটি দেশটির সবচেয়ে বড় প্রাকৃতিক দুর্যোগ। ভয়াবহ এ বন্যায় ১৫ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বহু এলাকা এখনো পানিবন্দি।

