জাতীয়

শিশু কিশোরী নির্যাতন-ধর্ষণ হত্যার ঘটনায় জাতি স্তম্ভিত: জামায়াত আমির

অনলাইন ডেস্ক

১৬ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ঢাকায় ছয় বছর বয়সী শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যা, নরসিংদীতে ১৫ বছর বয়সী এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের পর খুন এবং হাজারীবাগে এক স্কুলছাত্রীকে হত্যার ঘটনা গোটা জাতিকে স্তম্ভিত করেছে।

শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব মন্তব্য করেন।

পোস্টে জামায়াত আমির বলেন, সাম্প্রতিক এসব ঘটনায় “নগ্ন রাজনৈতিক সংশ্লিষ্টতা” এবং ক্ষেত্রবিশেষে প্রশাসনের “চরম শৈথিল্য” লক্ষ করা যাচ্ছে। অপরাধীদের বিচার নিশ্চিত করার পরিবর্তে ধর্ষকদের রক্ষার চেষ্টা এবং ভুক্তভোগী পরিবারকে এলাকাছাড়া করার মতো মৌলিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা উদ্বেগজনক বলে মন্তব্য করেন তিনি।

তিনি প্রশ্ন তোলেন, শিশু তাহিয়া হত্যার পর কার বা কাদের ইশারায় ঘটনাটিকে ‘দুর্ঘটনা’ হিসেবে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। একই সঙ্গে মামলা তুলে নেওয়ার জন্য পরিবারকে হুমকি-ধমকি দেওয়ার অভিযোগেরও উল্লেখ করেন তিনি। তার ভাষ্য, “এরা কারা এবং তাদের উদ্দেশ্য কী-জনগণের কাছে আজ তা স্পষ্ট।”

ডা. শফিকুর রহমান বলেন, দলীয় পদবি ও ক্ষমতার অপব্যবহার করে নির্যাতিতদের দমিয়ে রাখা এবং নিপীড়কদের রক্ষা করা কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশের সংস্কৃতি হতে পারে না।

তিনি বলেন, “আমাদের কথা সুস্পষ্ট-ইনসাফের প্রশ্নে কোনো আপস চলবে না। অবিলম্বে দোষীদের আইনের আওতায় এনে স্বচ্ছ তদন্ত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে।” একই সঙ্গে রাষ্ট্রের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নিরাপত্তা, চিকিৎসা, আইনি সহায়তা ও পুনর্বাসন নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

পোস্টের শেষাংশে নিহতদের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান জামায়াত আমির। তিনি বলেন, দেশের সব মজলুম মানুষের ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলনে তারা শামিল থাকবেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom