রাজনীতি

“শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা চেয়ারে বসেছেন প্রধানমন্ত্রী”-মোস্তাফিজুর রহমান ইরান

অনলাইন ডেস্ক

৪ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


বাংলাদেশ লিবারেল পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, বর্তমান সরকারপ্রধান যে চেয়ারে বসে আছেন, সেই চেয়ারে একসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বসেছিলেন এবং সেই অবস্থান পরিবর্তনের পেছনে শহীদদের রক্তের ইতিহাস রয়েছে। তিনি দাবি করেন, এই প্রেক্ষাপট মাথায় রেখে রাষ্ট্র পরিচালনা করতে হবে।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

ইরান বলেন, “১৪শ শহীদের রক্তের বিনিময়ে আজকের এই অবস্থান। এই শহীদরা শুধু ভাতা বা স্বীকৃতি চাননি, তারা চেয়েছেন শোষণ ও বৈষম্যহীন একটি নতুন বাংলাদেশ।” তিনি বলেন, এমন একটি রাষ্ট্র গড়তে হবে যেখানে ইনসাফ প্রতিষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার যদি জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়, তাহলে ১১ দলীয় জোট বিকল্প হিসেবে সামনে এগিয়ে যাবে। তার ভাষায়, “দেশে বিদ্যুৎ সংকট, লোডশেডিং ও আইনশৃঙ্খলার অবনতি বাড়ছে।”

প্রধানমন্ত্রী ও রাজনৈতিক নেতৃত্বের সমালোচনা করে তিনি দাবি করেন, দেশের রাজনৈতিক প্রক্রিয়ায় সিদ্ধান্ত গ্রহণে এক ধরনের নিয়ন্ত্রণ বা প্রভাব কাজ করছে, যা গণতান্ত্রিক চর্চাকে বাধাগ্রস্ত করছে।

তিনি অভিযোগ করেন, সংবিধান সংস্কার ও গণভোট ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ তৈরি হয়েছে। তার মতে, উচ্চকক্ষ ছাড়া সংবিধান পরিবর্তন প্রক্রিয়া অসম্পূর্ণ থেকে যাবে এবং এতে ক্ষমতার ভারসাম্য নষ্ট হতে পারে।

ইরান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়নের প্রতিশ্রুতি ছিল, কিন্তু তা পূরণ হয়নি। শহীদ পরিবারের সদস্যরা এখনো গণভোট বাস্তবায়নের দাবি জানাচ্ছে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের প্রত্যাশা উপেক্ষা করা হলে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে এবং আন্দোলনের নতুন ধারা তৈরি হতে পারে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom