জাতীয়

শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু

অনলাইন ডেস্ক

২০ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নুসরাত তাবাসসুম এবং ডা. মাহমুদা মিতু।

বুধবার (৬ মে) বিকেলে রাজধানীর রায়ের বাজার বধ্যভূমি-এ গিয়ে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় তাদের সঙ্গে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট হুমায়রা নূর, দক্ষিণাঞ্চলের সংগঠক অ্যাডভোকেট মনজিলা ঝুমা, কেন্দ্রীয় সদস্য আশরেফা খাতুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

প্রথমে তারা জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ-এ গিয়েও মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের আত্মত্যাগ স্মরণ করেন এবং দেশের ইতিহাস ও স্বাধীনতার চেতনার প্রতি সম্মান জানান।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom