শেখ হাসিনার জ্বালানি নীতিতে বিদ্যুৎ ভোগান্তি: ইশরাক
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জ্বালানি নীতির কারণে দেশে বিদ্যুৎ নিয়ে ভোগান্তি তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেছেন, জ্বালানি খাতকে ফ্যাসিবাদ ও সিন্ডিকেটের নিয়ন্ত্রণ থেকে বের করে আনতে বর্তমান সরকার দক্ষতার সঙ্গে নতুন নীতিমালা প্রণয়ন করেছে। এসব নীতিমালা আগামী সংসদে উপস্থাপন করা হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার স্যার জগদীশ জে.সি. বোস ইনস্টিটিউশন অ্যান্ড কলেজ এবং বিক্রমপুর ভূঁইয়া মেডিকেল কলেজ ক্যাম্পাসে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে ছাত্রদলের ১৪৮ জন নেতাকর্মী শহীদ হয়েছেন। অথচ বর্তমানে আন্দোলনের নামে যারা বিভিন্ন ধরনের অপপ্রচার ও বিভ্রান্তি ছড়াচ্ছেন, তাদের কেউ কেউ জ্বালানি সংকটের বিষয় নিয়েও আন্দোলনে নামার চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, বিএনপির নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর ধরে গুম, খুন ও নির্যাতনের শিকার হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা ও নির্যাতনের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।
অতীতের রাজনৈতিক ভূমিকার প্রসঙ্গ তুলে ইশরাক হোসেন বলেন, ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন-এমন ব্যক্তিদের কেউ কেউ বর্তমানে নিজেদের সাম্প্রতিক আন্দোলনের অংশ হিসেবে তুলে ধরছেন। তিনি এ ধরনের দাবিকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু।
শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, মুন্সীগঞ্জ জেলা নারী ও শিশু অধিকার ফোরামের সাধারণ সম্পাদক জসিম মোল্লা, সাংগঠনিক সম্পাদক মাহামুদ হাসান ফাহাদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বৃক্ষরোপণ কর্মসূচিতে শিক্ষার্থী, শিক্ষক, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
১৫ আগস্ট উপলক্ষে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বৃহস্পতিবার (১৩ আগস্ট) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্টকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি থাকায়...
১২ মিনিট আগে
অবৈধ অটোরিকশার কারণে হঠাৎ বেড়েছে বিদ্যুতের চাহিদা: জ্বালানিমন্ত্রী
অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা ও সেগুলোতে বিদ্যুতের অবৈধ সংযোগ ব্যবহারের কারণে দেশে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, অবৈধ অটোরিকশার কারণে এমন একটি অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা তৈরি হয়েছে, যা আগে
২ ঘন্টা আগে
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা
রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা আরও বেড়েছে। উৎস থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। এতে সিএনজিচালিত যানবাহনের চালক ও মালিকদের পাশাপাশি বাসাবাড়ির গ্রাহকরাও চরম ভোগান্তিতে পড়েছেন।বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে তীব্র গ্যাস সংকট। অনেক স্টেশনে ‘গ্যাস নেই’ সাইনবোর্ড ঝুলিয়ে...
২ ঘন্টা আগে
ট্রাফিক ব্যবস্থাপনায় জরিমানার বাইরে সমন্বিত উদ্যোগের পরিকল্পনা ডিএমপির
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শুধু জরিমানা বা মামলা নয়, বরং চালক ও পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা, শব্দদূষণ নিয়ন্ত্রণ, জিপিএসভিত্তিক নজরদারি, পুরোনো যানবাহন স্ক্র্যাপ এবং সড়ক অবকাঠামোর উন্নয়নসহ সমন্বিত উদ্যোগ নিতে চায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান এসব পরিকল্পনার কথা জানিয়েছেন।তিনি বলেন, একজন...
৩ ঘন্টা আগে
