ট্রাফিক ব্যবস্থাপনায় জরিমানার বাইরে সমন্বিত উদ্যোগের পরিকল্পনা ডিএমপির
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শুধু জরিমানা বা মামলা নয়, বরং চালক ও পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা, শব্দদূষণ নিয়ন্ত্রণ, জিপিএসভিত্তিক নজরদারি, পুরোনো যানবাহন স্ক্র্যাপ এবং সড়ক অবকাঠামোর উন্নয়নসহ সমন্বিত উদ্যোগ নিতে চায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান এসব পরিকল্পনার কথা জানিয়েছেন।
তিনি বলেন, একজন বাসচালক একসঙ্গে ৪০ থেকে ৫০ জন মানুষের জীবন নিয়ে চলাচল করেন। তাই চালকদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করাও সড়ক নিরাপত্তার গুরুত্বপূর্ণ অংশ। এ কারণে রাজধানীর বিভিন্ন বাসস্টেশনে ট্রাফিক বিভাগের উদ্যোগে হেলথ ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। সেখানে চালক ও পরিবহন শ্রমিকদের বিনামূল্যে চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।
আনিছুর রহমান বলেন, আর্থিক সীমাবদ্ধতা ও সময়ের অভাবে অনেক চালক নিয়মিত চিকিৎসকের কাছে যেতে পারেন না। চিকিৎসার জন্য কয়েক দিনের আয় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় অনেকে চিকিৎসা এড়িয়ে যান। তাই চালকদের কাছে সরাসরি স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
শব্দদূষণ নিয়ন্ত্রণে গুরুত্ব
ট্রাফিক পুলিশের স্বাস্থ্যঝুঁকির বিষয়টিও তুলে ধরেন তিনি। দীর্ঘ সময় ধুলাবালি, ধোঁয়া ও অতিরিক্ত শব্দের মধ্যে দায়িত্ব পালনের কারণে ট্রাফিক সদস্যদের ফুসফুসের সমস্যা, দীর্ঘস্থায়ী কোমরব্যথা, শ্রবণশক্তি হ্রাস এবং চোখের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে বলে জানান তিনি।
তিনি অপ্রয়োজনে হর্ন বাজানো বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, শব্দদূষণের কারণে শিশুরাও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে ট্রাফিক বিভাগ গবেষণাও করছে।
জিপিএসে নজরদারি
বেপরোয়া গতি, উল্টো পথে চলাচল ও ট্রাফিক সিগন্যাল অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা আরও কার্যকর করতে জিপিএস প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান ডিএমপির এই কর্মকর্তা।
জিপিএস চালু হলে একটি যানবাহন কখন, কোন সড়ক দিয়ে চলাচল করেছে এবং সেটি নির্ধারিত পথে ছিল কি না-এসব তথ্য সহজেই শনাক্ত করা সম্ভব হবে। এতে ট্রাফিক আইন প্রয়োগ আরও কার্যকর হবে বলে মনে করছে ডিএমপি।
পুরোনো যানবাহন স্ক্র্যাপ
ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হলেও জরিমানা দিয়ে অনেক যানবাহন আবারও সড়কে নামানো হয় বলে জানান আনিছুর রহমান। এ সমস্যা স্থায়ীভাবে সমাধানে পুরোনো যানবাহন স্ক্র্যাপ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, আইন অনুযায়ী ২০ বছরের বেশি পুরোনো বাস এবং ২৫ বছরের বেশি পুরোনো ট্রাক সড়কে চলাচল করতে পারে না। এ জন্য স্ক্র্যাপ নীতিমালা করা হয়েছে এবং তা বাস্তবায়নের দায়িত্ব বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ওপর রয়েছে।
দুর্ঘটনা কমাতে প্রয়োজন ‘হলিস্টিক’ উদ্যোগ
সড়ক দুর্ঘটনা ও ট্রাফিক বিশৃঙ্খলার স্থায়ী সমাধানে সমন্বিত বা ‘হলিস্টিক’ দৃষ্টিভঙ্গির কোনো বিকল্প নেই বলে মনে করেন আনিছুর রহমান।
তার মতে, শুধু চালককে দায়ী করলে সমস্যার সমাধান হবে না। চালকের প্রশিক্ষণ, কর্মপরিবেশ, যানবাহনের ফিটনেস, সড়কের নকশা, অবকাঠামো এবং সাধারণ মানুষের সড়ক ব্যবহারের আচরণ-সবকিছু বিবেচনায় নিয়েই সড়ক নিরাপত্তার পরিকল্পনা করতে হবে।
তিনি বলেন, রাতারাতি সড়ক দুর্ঘটনা ও ট্রাফিক বিশৃঙ্খলার সমাধান সম্ভব নয়। দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমেই একটি নিরাপদ সড়কব্যবস্থা গড়ে তোলা সম্ভব।
অবৈধ অটোরিকশার কারণে হঠাৎ বেড়েছে বিদ্যুতের চাহিদা: জ্বালানিমন্ত্রী
অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা ও সেগুলোতে বিদ্যুতের অবৈধ সংযোগ ব্যবহারের কারণে দেশে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, অবৈধ অটোরিকশার কারণে এমন একটি অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা তৈরি হয়েছে, যা আগে
১৬ মিনিট আগে
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা
রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা আরও বেড়েছে। উৎস থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। এতে সিএনজিচালিত যানবাহনের চালক ও মালিকদের পাশাপাশি বাসাবাড়ির গ্রাহকরাও চরম ভোগান্তিতে পড়েছেন।বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে তীব্র গ্যাস সংকট। অনেক স্টেশনে ‘গ্যাস নেই’ সাইনবোর্ড ঝুলিয়ে...
৫৫ মিনিট আগে
দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলটির মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তার প্রার্থিতা চূড়ান্ত করা হয়। বৈঠকে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সভাপতিত্ব করেন।বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।...
২ ঘন্টা আগে
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল, মহাসচিব পদ থেকে পদত্যাগ
রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছে বিএনপি। প্রার্থী হওয়ার পর দলীয় মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি।বৃহস্পতিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।তিনি জানান, রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার সঙ্গে সঙ্গেই মির্জা ফখরুল...
২ ঘন্টা আগে
