শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না- সজীব ওয়াজেদ জয়
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সক্রিয় রাজনীতিতে ফিরবেন না বলে ইঙ্গিত দিয়েছেন তাঁর ছেলে ও আওয়ামী লীগের তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরাকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন, শেখ হাসিনা অবসর নিতে চেয়েছিলেন এবং তাঁর বর্তমান বয়স ও শারীরিক অবস্থার বিবেচনায় এটিই ছিল তাঁর শেষ মেয়াদ।
জ্যেষ্ঠ সাংবাদিক শ্রীনিবাসন জৈনের নেওয়া ওই সাক্ষাৎকারটি গত বুধবার আলজাজিরার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়। এতে আওয়ামী লীগের ভবিষ্যৎ, সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন, গণঅভ্যুত্থানে প্রাণহানি এবং দুর্নীতির অভিযোগসহ নানা বিষয়ে প্রশ্নের উত্তর দেন জয়।
সাক্ষাৎকারে আলজাজিরার প্রশ্ন ছিল— ‘বাংলাদেশে কি আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ আছে?’ জবাবে জয় বলেন, ‘অবশ্যই আছে। আওয়ামী লীগ কোথাও যাচ্ছে না। এটি বাংলাদেশের সবচেয়ে পুরোনো ও বড় রাজনৈতিক দল। আমাদের ভোটের হার ৪০ থেকে ৫০ শতাংশ। ১৭ কোটি মানুষের দেশে ছয়-সাত কোটি ভোটার আওয়ামী লীগের সমর্থক। তারা হঠাৎ করেই দলটিকে সমর্থন করা বন্ধ করে দেবে—এটা কি সম্ভব?’
শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে প্রশ্নে জয় বলেন, ‘তিনি এখন প্রবীণ। এমনিতেই এটিই ছিল তাঁর শেষ মেয়াদ। তিনি অবসর নিতে চেয়েছিলেন।’ সাংবাদিকের প্রশ্ন— ‘তাহলে কি এটি এক অর্থে হাসিনা যুগের অবসান?’—এর উত্তরে জয় বলেন, ‘সম্ভবত, হ্যাঁ।’ তিনি আরও বলেন, আওয়ামী লীগ শেখ হাসিনা ছাড়া হলেও রাজনৈতিকভাবে টিকে থাকবে। ‘এটি ৭০ বছরের পুরোনো দল। কাউকে ছাড়াই কিংবা কাউকে সঙ্গে নিয়েই দলটি টিকে থাকবে। কেউই চিরকাল বেঁচে থাকে না,’—বলেন জয়।
গণঅভ্যুত্থানে প্রাণহানি ও অডিও ক্লিপ প্রসঙ্গ
ছাত্র-জনতার অভ্যুত্থানে শত শত মানুষের মৃত্যুর দায় অস্বীকার করে জয় বলেন, আন্দোলন মোকাবিলায় আওয়ামী লীগ ‘মিসহ্যান্ডল’ করেছে, তবে শেখ হাসিনা কাউকে হত্যার নির্দেশ দেননি। তাঁর ভাষায়, ‘তিনি যদি হত্যার নির্দেশ দিতেন, তাহলে আজও তিনি ক্ষমতায় থাকতেন।’
আলজাজিরা ও বিবিসির প্রকাশিত অডিও ক্লিপে শেখ হাসিনাকে মারণাস্ত্র ব্যবহারের নির্দেশ দিতে শোনা যাওয়ার প্রসঙ্গে জয় দাবি করেন, সেগুলো ‘আউট অব কন্টেক্সট’। তিনি বলেন, সম্পদ রক্ষা ও জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল। তবে পূর্ণাঙ্গ প্রমাণ চাওয়া হলে জয় তা পরে দেওয়ার আশ্বাস দেন।
নির্বাচন ও নিষেধাজ্ঞা নিয়ে অভিযোগ
নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণে নিষেধাজ্ঞাকে জয় ‘অবৈধ’ বলে মন্তব্য করেন। তিনি বলেন, আওয়ামী লীগ কখনো কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করেনি এবং জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল হয়েছিল আদালতের সিদ্ধান্তে। ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন প্রসঙ্গে তিনি দাবি করেন, কারচুপির প্রয়োজন ছিল না, কারণ জরিপে আওয়ামী লীগ জনপ্রিয়তায় এগিয়ে ছিল।
দুর্নীতি ও সম্পদ পাচারের অভিযোগ
বিদেশে সম্পদ পাচারের অভিযোগ অস্বীকার করে জয় বলেন, এফবিআই তাঁর বিরুদ্ধে তদন্ত করেও কোনো অবৈধ সম্পদের প্রমাণ পায়নি। যুক্তরাজ্যে আওয়ামী লীগের সাবেক এক মন্ত্রীর বিপুল সম্পদের প্রশ্নে তিনি বলেন, অন্য কারও ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় তাঁর পরিবারের নয়।
ভারতে অবস্থান ও প্রত্যর্পণ প্রসঙ্গ
শেখ হাসিনার বর্তমান ভারত অবস্থান প্রসঙ্গে জয় বলেন, ‘ভারত আমার মায়ের জন্য বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ। ভারতের বিচারব্যবস্থা ও আইনের শাসনের ওপর আমাদের পূর্ণ আস্থা আছে।’ তাঁর মতে, শেখ হাসিনার বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত, তাই তাঁকে ফেরত পাঠানো সম্ভব নয়।
সাক্ষাৎকারের শেষ দিকে জয় বর্তমান সরকারের সমালোচনা করে বলেন, গত দেড় বছরে দেশের অর্থনীতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। তবে সাংবাদিক শ্রীনিবাসন জৈন মন্তব্য করেন, বর্তমান সংকটের জন্য আওয়ামী লীগ কতটা দায়ী—তা নিয়েও বিতর্ক রয়েছে।
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
১৩ ঘন্টা আগে
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...
১৭ ঘন্টা আগে
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
২০ ঘন্টা আগে
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...
২২ ঘন্টা আগে
