স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিক্ষিপ্ত বাস্তবায়নে গড়িমসি হলে ছাত্র-জনতা প্রস্তুত: সিবগাতুল্লাহ সিবগা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রীর সাম্প্রতিক বক্তব্যকে ‘বিক্ষিপ্ত’ মন্তব্য বলে উল্লেখ করেছেন সিবঘাটুল্লাহ সিবগা। তিনি বলেন, সরকার যদি জুলাই সনদের বাস্তবায়নে গড়িমসি করে, তবে ছাত্র-জনতা নিজেদের দাবি আদায়ে প্রস্তুত থাকবে।
রোববার (১৫ মার্চ) সন্ধ্যায় ইসলামী ছাত্রশিবির-এর উদ্যোগে সরকারি তোলারাম কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক ইফতার মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সিবগাতুল্লাহ সিবগা বলেন, “আমরা ধরে নিতে চাই স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেটি বিক্ষিপ্ত বক্তব্য। এ বক্তব্যের সঙ্গে সরকার ও বিরোধীদল উভয়ই দ্বিমত পোষণ করবে বলে বিশ্বাস করি। ছাত্র-জনতার চাওয়াগুলো বাস্তবায়িত হবে-এই প্রত্যাশা রয়েছে। তবে কেউ যদি বাস্তবায়নে গড়িমসি করে, তাহলে ছাত্র-জনতা তা আদায় করে নিতে প্রস্তুত থাকবে।”
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের পর দেশের রাজনৈতিক নেতারা একসঙ্গে বসে সংস্কারের বিষয়ে ঐকমত্যে পৌঁছেছিলেন এবং সেই প্রক্রিয়ার ভিত্তিতেই জুলাই সনদের কথা আসে। তার দাবি, গণভোটে সাধারণ মানুষ এই সনদের পক্ষে মতামত দিয়েছে এবং বর্তমান প্রধানমন্ত্রীও সেই প্রস্তাবের পক্ষে ভোট চেয়েছিলেন।
সিবগা অভিযোগ করেন, গণভোটে সমর্থন পাওয়ার পরও সরকার জুলাই সনদের বাস্তবায়নে বিলম্ব করছে। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
ইফতার মাহফিল প্রসঙ্গে তিনি বলেন, রমজান মাসে ইফতার আয়োজন ছাত্রশিবিরের দীর্ঘদিনের ঐতিহ্য। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন ক্যাম্পাসে প্রতি বছর শিক্ষার্থীদের অংশগ্রহণে এমন আয়োজন করা হয়।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের আগে রমজান মাসেও ক্যাম্পাসে নানা বিধিনিষেধ ছিল। সে সময় সরকার ক্যাম্পাসে ইফতার আয়োজন না করার নির্দেশ দিয়েছিল বলে দাবি করেন তিনি। তবে শিক্ষার্থীরা তা উপেক্ষা করে বিভিন্ন স্থানে ইফতার আয়োজনের মাধ্যমে প্রতিবাদের বার্তা দিয়েছিল বলেও উল্লেখ করেন।
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,
১ মিনিট আগে
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...
২ ঘন্টা আগে
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
১৭ ঘন্টা আগে
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...
২১ ঘন্টা আগে
