রাজনীতি

“সবার আগে বাংলাদেশ নয়, এখন সবার আগে বিএনপি”—সংসদে জামায়াত এমপিদের সমালোচনা

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


“সবার আগে বাংলাদেশ নয়, এখন সবার আগে বিএনপি”—সংসদে জামায়াত এমপিদের সমালোচনা

ছবি: সংগৃহীত


বিএনপি নির্বাচনি প্রতিশ্রুতি থেকে সরে এসেছে বলে অভিযোগ করেছেন ওবায়দুল্লাহ সালাফী। তিনি দাবি করেন, “সবার আগে বাংলাদেশ” স্লোগান এখন বাস্তবে প্রতিফলিত হচ্ছে না।

রোববার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, “বাংলাদেশ ব্যাংকের গভর্নর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর পর্যন্ত—সবখানে দলীয় প্রভাব দেখা যাচ্ছে। এমনকি পেট্রোল পাম্পেও বিএনপির নেতাকর্মীরা অগ্রাধিকার পাচ্ছেন।”

তিনি আরও বলেন, জনগণের মধ্যে এখন ধারণা তৈরি হয়েছে—“সবার আগে বাংলাদেশ” নয়, বরং “সবার আগে বিএনপির নেতাকর্মীরা।”

ওবায়দুল্লাহ সালাফী অভিযোগ করেন, বিএনপির পুরোনো রাজনৈতিক আদর্শ থেকেও বিচ্যুতি ঘটছে। তার ভাষায়, দলের দীর্ঘদিনের স্লোগান ও অবস্থানও পরিবর্তিত হয়েছে, যা জনগণের মধ্যে প্রশ্ন তৈরি করছে।

এ সময় আনোয়ারুল ইসলাম বলেন, জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে। তিনি জানান, নিজে ঢাকায় একাধিক পেট্রোল পাম্প ঘুরেও তেল পাননি।

তিনি বলেন, নির্বাচনি এলাকায় গিয়ে কয়েক কিলোমিটার দীর্ঘ মোটরসাইকেলের লাইন দেখেছেন এবং রাজধানীতেও একই চিত্র দেখা যাচ্ছে। অথচ সরকার বলছে, তেলের কোনো সংকট নেই—এতে জনমনে ক্ষোভ বাড়ছে।

তিনি সতর্ক করে বলেন, এভাবে পরিস্থিতি অব্যাহত থাকলে জনঅসন্তোষ বড় ধরনের সংকটে রূপ নিতে পারে, যার দায় বর্তমান সরকারকেই নিতে হবে।


ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...

৫৪ মিনিট আগে


রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...

৪ ঘন্টা আগে


কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

৮ ঘন্টা আগে


নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...

১০ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom