রাজনীতি

ঋণের তথ্য গোপন করে মনোনয়ন পেল কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


ঋণের তথ্য গোপন করে মনোনয়ন পেল  কুমিল্লা-৪ আসনের বিএনপি প্রার্থী

কুমিল্লা-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী এর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও এই প্রক্রিয়ায় নানা প্রশ্ন উঠেছে।  অভিযোগ উঠেছে হাইকোর্ট থেকে ঋণ সংক্রান্ত স্থগিতাদেশ থাকা সত্ত্বেও তিনি নির্বাচনি হলফনামায় ঋণের তথ্য গোপন করেছেন।

গত ২ জানুয়ারি জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান মুন্সীর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন। তবে এ নিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাত আব্দুল্লাহ (এসসিপি) এবং স্থানীয় পর্যবেক্ষকরা নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

নির্বাচনি হলফনামায় ঋণ সংক্রান্ত চারটি ঘরে—একক, যৌথ, নির্ভরশীল ব্যক্তি এবং প্রতিষ্ঠান—সব ঘরে মুন্সী ‘নাই’ উল্লেখ করেছেন। তবে তথ্য যাচাই করলে দেখা গেছে, তার মালিকানাধীন এমএএম পাওয়ার লিমিটেড এর নামে প্রিমিয়ার ব্যাংক, প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেডে ঋণ রয়েছে। এসব ঋণ বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফরমেশন ব্যুরো (সিআইবি) রিপোর্টে ইচ্ছাকৃত খেলাপি ঋণ হিসেবে অন্তর্ভুক্ত ছিল।

যদিও উচ্চ আদালত ৮ ডিসেম্বর এমএএম পাওয়ার লিমিটেড ও মুন্সীর নাম সিআইবি প্রতিবেদনে খেলাপি ঋণগ্রহীতা হিসেবে অন্তর্ভুক্ত বা প্রকাশে তিন মাসের স্থগিতাদেশ দেয়। আদালত আবেদনকারীদের চার সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় নোটিশে জবাব দিতে নির্দেশ দিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংক স্থগিতাদেশের কপি নির্বাচন কমিশনে জমা দিয়েছেন।

মুন্সী সাংবাদিকদের জানিয়েছেন, “আমার নামে কোনো ঋণ নেই। কোম্পানির ঋণ আছে, কিন্তু সেটা ব্যক্তিগত নয়।” তবে কেন হলফনামায় কোম্পানির ঋণও ‘নাই’ হিসেবে উল্লেখ করেছেন, তা জানতে চাইলে ফোন কেটে দেন তিনি।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেন, “কোম্পানির ঋণ ব্যক্তি থেকে আলাদা নয়। হলফনামায় ঋণ তথ্য গোপন করে কীভাবে মনোনয়ন বৈধ হলো তা বোধগম্য নয়। আশা করি নির্বাচন কমিশন আইন অনুযায়ী বিষয়টি দেখবে।”

জেলা রিটার্নিং কর্মকর্তা অভিযোগের বিষয়ে বলেছেন, প্রার্থীরা নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ করে অভিযোগ দাখিল করতে পারেন।

নির্বাচনি মনোনয়ন প্রক্রিয়ায় এমন তথ্য গোপনের অভিযোগ নিয়ে রাজনৈতিক ও আইনগত বিতর্ক অব্যাহত রয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনের পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত রূপ পাবে।


ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...

১৪ ঘন্টা আগে


রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...

১৮ ঘন্টা আগে


কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

২১ ঘন্টা আগে


নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...

২৩ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom