জাতীয়

রমজানে পাঁচ ওয়াক্ত নামাজ পরায় ৩১৭ কিশোরকে সাইকেল উপহার দিলেন প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

৩ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


রোববার (১৫ মার্চ) যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক রাজধানীর মিরপুর-১১ কেন্দ্রীয় জামে মসজিদের সামনে ৩১৭ জন কিশোরকে নতুন সাইকেল উপহার দেন। এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল কিশোরদের মধ্যে নামাজের প্রতি আগ্রহ সৃষ্টি করা এবং সুস্থ ও সুন্দর জীবন গঠনে উৎসাহিত করা।

প্রতিমন্ত্রী বলেন, “আমাদের এলাকার ১২ থেকে ১৪ বছর বয়সী শিশুরা যদি পুরো রমজান মাস মসজিদে এসে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে, তাদের উৎসাহিত করতে আমি সাইকেল উপহার দেব। পুরস্কার বড় কথা নয়, মূল লক্ষ্য হলো শিশুদের মধ্যে নামাজের অভ্যাস গড়ে তোলা এবং তাদের সঠিক পথে পরিচালিত করা।”

উল্লেখ্য, এই কর্মসূচি মিরপুরের ৪টি ওয়ার্ডের ৬টি মসজিদে পরিচালিত হয়েছে। প্রতিমন্ত্রী আরও জানিয়েছেন, ভবিষ্যতে এই উদ্যোগের পরিধি আরও বাড়ানো হবে, যাতে আরও বেশি কিশোর নামাজের মাধ্যমে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ শেখার সুযোগ পায়।

সাইকেল বিতরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মসজিদের ইমাম ও খতিব এবং কিশোরদের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom