আন্তর্জাতিক

রাশিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি ন্যাটোর

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


রাশিয়ার বিরুদ্ধে হুঁশিয়ারি ন্যাটোর

ন্যাটো রাশিয়াকে তার পূর্ব সীমান্ত বরাবর আকাশসীমা লঙ্ঘনের ‘ক্রমবর্ধমান’ ঘটনা বন্ধ করার জন্য সতর্ক করেছে। গত সপ্তাহে এস্তোনিয়ার আকাশসীমায় একটি রাশিয়ান জেট অনুপ্রবেশের পর ন্যাটোর ৩২টি সদস্য রাষ্ট্র এক জরুরি বৈঠকে বসে এবং এই সতর্কতা জারি করে।

এক যৌথ বিবৃতিতে ন্যাটো বলেছে, এই কর্মকাণ্ডের জন্য রাশিয়া সম্পূর্ণ দায়ী। তারা এটিকে ‘উসকানিমূলক, ভুল হিসাবের ঝুঁকি তৈরি করে এবং প্রাণহানির সম্ভাবনা সৃষ্টি করে’ বলে উল্লেখ করেছে। বিবৃতিতে বলা হয়, এই ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে।

ন্যাটো আরও জানিয়েছে, ‘রাশিয়ার কোনো সন্দেহ থাকা উচিত নয়—ন্যাটো এবং তার মিত্ররা আন্তর্জাতিক আইন মেনে নিজেদের রক্ষা করতে এবং সব ধরনের হুমকি প্রতিরোধ করতে প্রয়োজনীয় সব সামরিক ও অসামরিক পদক্ষেপ গ্রহণ করবে।’ জোটের পক্ষ থেকে বলা হয়েছে, তারা ‘পছন্দমতো উপায়, সময় ও ক্ষেত্রে প্রতিক্রিয়া জানাতে থাকবে’ এবং তাদের সমষ্টিগত প্রতিরক্ষা চুক্তির প্রতি প্রতিশ্রুতি ‘অটল’ থাকবে।

রুশ যুদ্ধবিমান শুক্রবার প্রায় ১২ মিনিট এস্তোনিয়ার আকাশসীমা লঙ্ঘন করে, যার ফলে দেশটি ন্যাটোর প্রতিষ্ঠাতা চুক্তির অনুচ্ছেদ ৪ অনুযায়ী জরুরি পরামর্শ সভার আহ্বান জানায়। এর প্রতিক্রিয়ায় ন্যাটো তাৎক্ষণিকভাবে যুদ্ধবিমান উড়িয়ে দেয়। এর মাত্র এক সপ্তাহ আগেই পোল্যান্ডের আকাশে একটি রুশ ড্রোন গুলি করে ভূপাতিত করা হয়েছিল, যার জেরে ওয়ারশ একই ধরনের বৈঠকের দাবি করেছিল।

ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেন, রুশ বিমান আকাশসীমা লঙ্ঘন করলে সেগুলোতে গুলি চালানো হবে কি না, তা নির্ভর করবে ‘বিমানগুলো থেকে আসা হুমকির বিষয়ে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতে’। তিনি জোর দিয়ে বলেন, ‘রাশিয়ার প্রতি আমাদের বার্তা স্পষ্ট—আমরা মিত্রদের প্রতিটি ইঞ্চি ভূখণ্ড রক্ষা করব।’ তিনি আরও জানান, এস্তোনিয়ায় ন্যাটো বাহিনী দ্রুত বিমানটিকে আটক করে ও বহিষ্কার করে, কারণ তাৎক্ষণিক কোনো হুমকি শনাক্ত করা যায়নি।

পোল্যান্ডে ড্রোন অনুপ্রবেশের ঘটনার পর ন্যাটো ঘোষণা করেছে, তারা পূর্ব সীমান্তে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করবে, যাতে মস্কোর হুমকির মোকাবিলা করা যায়। পোল্যান্ড ও এস্তোনিয়া ছাড়াও পূর্ব সীমান্তের আরও কয়েকটি দেশ সম্প্রতি আকাশসীমা লঙ্ঘনের শিকার হয়েছে।

ন্যাটোর এই কঠোর অবস্থান ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ন্যাটোর সীমান্ত পেরিয়ে ছড়িয়ে পড়ার আশঙ্কা বাড়িয়েছে। তবে ন্যাটো দেশগুলো তাদের বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনকে সহায়তার প্রতিশ্রুতি থেকে তারা রাশিয়ার এই ধরনের দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডে ভীত হবে না।

ন্যাটোর অনুচ্ছেদ ৪ অনুযায়ী, কোনো সদস্য রাষ্ট্র যদি মনে করে তার ‘ভৌগোলিক অখণ্ডতা, রাজনৈতিক স্বাধীনতা বা নিরাপত্তা’ হুমকির মুখে পড়েছে, তবে জরুরি আলোচনার আহ্বান জানাতে পারে। ইউক্রেনে রাশিয়ার পূর্ণাঙ্গ হামলার পর থেকে এই বৈঠকটি ছিল তৃতীয়বার অনুচ্ছেদ ৪ প্রয়োগ। ন্যাটোর ৭৬ বছরের ইতিহাসে এটি নবমবারের মতো ঘটেছে।

ন্যাটোর সমষ্টিগত নিরাপত্তা নির্ভর করে এর অনুচ্ছেদ ৫ নীতির ওপর, যা অনুযায়ী কোনো এক সদস্য আক্রান্ত হলে পুরো জোট তাকে রক্ষা করতে এগিয়ে আসবে। এই অনুচ্ছেদটি ন্যাটোর ইতিহাসে কেবল একবার কার্যকর হয়েছে—২০০১ সালের ১১ সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হামলার পর।


গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া

৩ ঘন্টা আগে


ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী

ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন

৫ ঘন্টা আগে


চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন

চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...

২১ ঘন্টা আগে


মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি
মার্কিন রণতরিতে নৌসেনাদের সংঘর্ষে ৭ জন নিহতের দাবি

ইরানবিরোধী সামরিক অভিযানে মোতায়েন যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরি ইউএসএস আব্রাহাম লিংকনে নৌসেনাদের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হওয়ার দাবি করা হয়েছে।ইরানি সংবাদমাধ্যম মেহর নিউজ ও তাসনিম নিউজের প্রতিবেদনে এ তথ্য দাবি করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দীর্ঘদিন সমুদ্রে মোতায়েন থাকা এবং নির্দিষ্ট সামরিক লক্ষ্য অর্জনে ব্যর্থতার...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom