রাজনীতি

রাজশাহীতে মোটরসাইকেল কেনাবেচা নিয়ে দুই জামায়াত নেতার মধ্যে মারামারি

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


রাজশাহীতে মোটরসাইকেল কেনাবেচা নিয়ে দুই জামায়াত নেতার মধ্যে মারামারি

ছবি: সংগৃহীত


রাজশাহী নগরীতে মোটরসাইকেল কেনাবেচাকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর দুই নেতা ও তাদের সমর্থকরা। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় নগরীর হেতেম খাঁ জাদুঘর মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলের কাগজপত্র পরে দেওয়ার শর্ত নিয়ে ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের দুই নেতার মধ্যে প্রথমে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয় এবং একপর্যায়ে উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপে জড়িয়ে পড়ে। এ সময় একটি দোকানঘর ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

সংঘর্ষে জড়িত পক্ষ দুটি হলো মো. মমিনুল ইসলাম মোনা গ্রুপ ও রাশেদুল হাসান পারভেজ গ্রুপ। পারভেজ রাজশাহী সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদক বলে জানা গেছে। অপরদিকে মোনা ওই দলের একজন কর্মী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল লেনদেন সংক্রান্ত বিরোধ থেকেই এ সংঘর্ষের সূত্রপাত হয়।

খবর পেয়ে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)-এর মালোপাড়া পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

রাজশাহী মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল বলেন, এটি মূলত দুই ব্যক্তির ব্যক্তিগত বিরোধ, সাংগঠনিক কোনো বিষয় নয়।

আরএমপির উপকমিশনার (মিডিয়া) মো. গাজিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারি উদ্যোগের আহ্বান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারি উদ্যোগের আহ্বান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বিশ্বজুড়ে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার গ্রহণযোগ্যতা ও প্রসার ক্রমেই বাড়ছে। যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ ইসলামী অর্থায়নকে উৎসাহিত করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও এ খাতের বিকাশে সরকারকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী ব্যাংকিং...

৪ ঘন্টা আগে


গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: আসিফ মাহমুদ
গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: আসিফ মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, নির্বাচনের আগে গণভোটের রায় বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় আসার পর সরকার তা থেকে সরে এসেছে। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া...

৫ ঘন্টা আগে


শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি-তারেক জিয়ারও ভিন্ন পরিণতি হবে না: মামুনুল হক
শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি-তারেক জিয়ারও ভিন্ন পরিণতি হবে না: মামুনুল হক

ফ্যাসিবাদী শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি এবং তারেক জিয়ার ভিন্ন ভাগ্য হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ...

৬ ঘন্টা আগে


অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম

নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের জন্য সচিবালয় থেকে অনুমোদিত তালিকার দুই জায়গায় তার মেয়ের নাম পাওয়া গেছে।বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা দিলে তিনি নিজেই এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।গতকাল শুক্রবার বাংলাদেশ সচিবালয়ের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে (ভাইরাল)। চিঠিটি ছিল...

৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom