জাতীয়

রাজধানীতে ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তায় ২৫ হাজার পুলিশ

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


রাজধানীতে ২ হাজার ১৩১ ভোটকেন্দ্রে নিরাপত্তায় ২৫ হাজার পুলিশ

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা মহানগরের ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন প্রায় ২৫ হাজার পুলিশ সদস্য।  নির্বাচনের দিন রাজধানীর চারটি স্থানে কন্ট্রোল রুম স্থাপন করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।  গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে তিনজন এবং সাধারণ ভোটকেন্দ্রে দুইজন করে অস্ত্রসহ পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, সারা দেশে থাকা ৪২ হাজার ৭৬১টি ভোটকেন্দ্রকে নিরাপত্তা ঝুঁকির বিবেচনায় দুই ভাগে ভাগ করা হয়েছে—গুরুত্বপূর্ণ ও সাধারণ কেন্দ্র। এর মধ্যে ঢাকা মহানগরে গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র রয়েছে ১ হাজার ৮২৮টি এবং সাধারণ কেন্দ্র রয়েছে ৩০৩টি।

নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী, গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে তিনজন এবং সাধারণ কেন্দ্রগুলোতে দুজন করে পুলিশ সদস্য অস্ত্রসহ দায়িত্ব পালন করবেন। একাধিক কেন্দ্র নিয়ে গঠিত কোনো ভেন্যুতে পাঁচজন পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত প্রতিটি পুলিশ সদস্যের কাছেই আগ্নেয়াস্ত্র থাকবে।

পুলিশের পাশাপাশি প্রতিটি ভোটকেন্দ্রে ১০ জন আনসার সদস্য এবং একজন সহকারী সেকশন কমান্ডার পদমর্যাদার আনসার সদস্য অস্ত্রসহ দায়িত্ব পালন করবেন। এ ছাড়া প্রতিটি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তার নিরাপত্তায় একজন করে অস্ত্রধারী আনসার সদস্য নিয়োজিত থাকবেন।

ভোটকেন্দ্রের নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে গতকাল ঢাকা মহানগর পুলিশের সদর দপ্তরে একটি সমন্বয় বৈঠক অনুষ্ঠিত হয়। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে ডিএমপির আটটি অপরাধ বিভাগ ও ট্রাফিক বিভাগের উপকমিশনারসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে র‍্যাবের একজন প্রতিনিধিও অংশ নেন।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) এস এন নজরুল ইসলাম বলেন, ভোটকেন্দ্রে পুলিশ মোতায়েন, দায়িত্ব পালনে প্রয়োজনীয় যানবাহনের সংখ্যা এবং সামগ্রিক নিরাপত্তা পরিকল্পনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, জাতীয় নির্বাচনে ঢাকা মহানগরের ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের বড় একটি অংশ ঢাকায় অবস্থান করবেন। পাশাপাশি দেশি-বিদেশি গণমাধ্যমের উপস্থিতিও রাজধানীতেই বেশি থাকবে। ফলে নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হয়েছে কি না—এর মূল্যায়নে ঢাকার ভোটকেন্দ্রগুলো বিশেষ গুরুত্ব বহন করে।

নির্বাচনী সামগ্রী সংরক্ষণ ও পরিবহনের জন্য ঢাকার ১৫টি স্থানে ব্যালট বাক্সসহ অন্যান্য সরঞ্জাম রাখা হবে। ভোটের দিন এসব স্থান থেকে কেন্দ্রগুলোতে সামগ্রী পাঠানো হবে এবং ভোটগ্রহণ শেষে আবার ফিরিয়ে আনা হবে। এই কাজসহ পুলিশ সদস্যদের কেন্দ্র আনা-নেওয়ার জন্য প্রায় তিন হাজার যানবাহন রিকুইজেশন করা হবে।

নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতেও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করলে ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেটরা তাৎক্ষণিক ব্যবস্থা নেবেন বলে জানানো হয়েছে।

ভোটকেন্দ্রের বাইরের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সঙ্গে সমন্বয়ে কাজ করবে র‍্যাব। ডিএমপির প্রতিটি অপরাধ বিভাগে র‍্যাবের ছয়টি করে দল মোতায়েন থাকবে। পাশাপাশি থাকবে পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স।

এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাত দিন মাঠে থাকবেন। আগামী ৮ থেকে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ, র‍্যাব, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আনসার ও ভিডিপি এবং কোস্টগার্ড দায়িত্ব পালন করবে। গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়েছে।

ঢাকায় চারটি কন্ট্রোল রুম স্থাপন করা হবে রাজারবাগ পুলিশ লাইনস, মিরপুর পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট কার্যালয়, গুলশান কূটনৈতিক এলাকার ডিএমপি কার্যালয় এবং উত্তরা এলাকায়। পাশাপাশি ডিএমপির আটটি অপরাধ বিভাগে থাকবে আটটি সাব-কন্ট্রোল রুম।

ডিএমপি সূত্র জানিয়েছে, সমন্বিত এই নিরাপত্তা ব্যবস্থার মাধ্যমে রাজধানীতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে।


থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ, সমঝোতা স্মারক সইয়ের উদ্যোগ
থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগে আগ্রহ, সমঝোতা স্মারক সইয়ের উদ্যোগ

থাইল্যান্ডে বাংলাদেশি কর্মী নিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।বুধবার (১২ আগস্ট) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে থাইল্যান্ডের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎকালে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে প্রবাসী কল্যাণ ও...

১৪ ঘন্টা আগে


মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো অবদান নেই: রিজভী
মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তার পরিবারের কোনো অবদান নেই: রিজভী

আওয়ামী লীগের সভাপতি ও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবারের একাত্তরের মহান মুক্তিযুদ্ধে কোনো অবদান নেই বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী।বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানী কবরস্থানে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।রিজভী দাবি করেন, মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনার...

১৪ ঘন্টা আগে


প্রধানমন্ত্রীর উদ্যোগে পাহাড়ে আবারও ভেঙে পড়া পাহাড়ি স্কুলে ফের বেজে উঠবে ঘণ্টা
প্রধানমন্ত্রীর উদ্যোগে পাহাড়ে আবারও ভেঙে পড়া পাহাড়ি স্কুলে ফের বেজে উঠবে ঘণ্টা

টানা ভারী বৃষ্টিতে ভেঙে পড়েছিল বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার একটি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবন। এতে বন্ধ হয়ে যায় অর্ধশতাধিক শিশুর পড়াশোনা। তবে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে বিদ্যালয়টি পুনর্নির্মাণের কাজ শুরু হওয়ায় আবারও শিক্ষার আলো ফিরতে শুরু করেছে দুর্গম ওই পাহাড়ি জনপদে।আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গহীন পাহাড়ে...

১৫ ঘন্টা আগে


রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বৃহস্পতিবার
রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বৃহস্পতিবার

দলের রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত করতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে রাষ্ট্রপতি নির্বাচন ছাড়াও দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হতে পারে।স্থায়ী...

১৫ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom