বিশেষ সংবাদ

রাজারবাগ এজিবি কলোনিতে ভবনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্ক

২ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


রাজধানীর রাজারবাগ এজিবি কলোনির একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, এজিবি কলোনির একটি ভবনের চারতলায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত তিনটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom