রাজনীতি

রাবিতে ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনের পাশে ছাত্রশিবিরের ফটোসেশন

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


রাবিতে ‘গুপ্ত রাজনীতি’ ইস্যুতে দেয়াল লিখনের পাশে ছাত্রশিবিরের ফটোসেশন

ছবি: সংগৃহীত


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘গুপ্ত রাজনীতি নিষিদ্ধ চাই’-এমন দেয়াল লিখনকে কেন্দ্র করে নতুন মাত্রা যোগ হয়েছে ছাত্ররাজনীতিতে। ওই দেয়াল লিখনের পাশেই ফটোসেশন করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর নেতাকর্মীরা।

বুধবার (২২ এপ্রিল) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি সংলগ্ন দেয়াল লিখনের সামনে তাদের ছবি তুলতে দেখা যায়।

এ বিষয়ে ছাত্রশিবিরের দাওয়াহ সম্পাদক ও মতিহার হল সংসদের ভিপি তাজুল ইসলাম বলেন, ছাত্রশিবিরকে ‘গুপ্ত সংগঠন’ বলার কোনো সুযোগ নেই। তারা দীর্ঘদিন ধরেই ক্যাম্পাসে প্রকাশ্যে বিভিন্ন কর্মসূচি-ক্যারিয়ার গাইডলাইন, প্রকাশনা উৎসব, ফ্রি মেডিকেল ক্যাম্প, গোলটেবিল বৈঠক ও নববর্ষ প্রদর্শনী-আয়োজন করে আসছে। পাশাপাশি সংগঠনের নেতাকর্মীরা রাকসু ও হল সংসদেও নির্বাচিত হয়েছেন বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, “যারা অতীতে গুপ্ত রাজনীতি করেছে, তারাই এখন এই শব্দ ব্যবহার করছে। গত ১৭ বছর আমরা দেশেই থেকে নানা নির্যাতনের শিকার হয়েছি।”

রাবি ছাত্রশিবিরের সভাপতি মুজাহিদ ফয়সাল বলেন, তারা সেখানে যাওয়ার পথে দেয়াল লিখনের পাশে ছবি তুলেছেন। একই সঙ্গে ‘গুপ্ত রাজনীতির’ বিরোধিতার দাবির সঙ্গে তারা একমত বলেও জানান তিনি।

অন্যদিকে, এই দেয়াল লিখন কর্মসূচি পালন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনটির দাবি, ক্যাম্পাসে জামায়াত-শিবিরের ‘গোপন রাজনৈতিক কার্যক্রম’ বন্ধ করতে এই কর্মসূচি নেওয়া হয়েছে।

এর আগে, চট্টগ্রাম সিটি কলেজে দেয়াল লিখনকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার (২১ এপ্রিল) রাতে বিক্ষোভ মিছিল করে রাবি ছাত্রদল। পরদিন সকালে তারা ক্যাম্পাসে দেয়াল লিখন কর্মসূচি পালন করে।

রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ক্যাম্পাসে স্বচ্ছ ও নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতি নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের গোপন রাজনৈতিক তৎপরতা বরদাশত করা হবে না।


ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির

দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,

৫৮ মিনিট আগে


নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...

৩ ঘন্টা আগে


ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...

১৮ ঘন্টা আগে


রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...

২২ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom