প্যারিসে শহীদ ওসমান হাদি ন্যায়বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ
আন্তর্জাতিক ডেস্ক
ফ্রান্সের রাজধানী প্যারিসে জুলাই বিপ্লবের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ন্যায়বিচারের দাবিতে সোমবার (২২ ডিসেম্বর) এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশের আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ডায়াস্পোরা অ্যালায়েন্স ফ্রান্স শাখা।
প্যারিসের ঐতিহাসিক রিপাবলিক চত্বরে বিকেল ৬টায় অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন শাখার আহ্বায়ক চৌধুরী মোহাম্মদ ইফতেশাম। অনুষ্ঠান পরিচালনা করেন সদস্য সচিব মো. সাফওয়াত হোসেন (রাব্বি রাজ)।
সমাবেশে বক্তারা অবিলম্বে ইনকিলাব মঞ্চ ঘোষিত তিন দফা দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং শহীদ হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ডায়াস্পোরা শাখার যুগ্ম আহ্বায়ক মনোয়ার পাটোয়ারী বলেন, “আজাদির সংগ্রামে শহীদ হাদি এক অনন্য অনুপ্রেরণার নাম। আধিপত্যবাদবিরোধী লড়াইয়ে তিনি যুগ যুগ ধরে আমাদের পথ দেখিয়ে যাবেন।”
সভাপতি চৌধুরী মোহাম্মদ ইফতেশাম বলেন, “শহীদ হাদির উত্তরসূরি হিসেবে আমরা দেশ ও প্রবাসে আন্দোলন-সংগ্রামের ধারাবাহিকতা বজায় রাখব। ইনকিলাব মঞ্চের কার্যক্রম আরও বিস্তৃত ও সংগঠিত করতে হবে।”
বক্তারা অভিযোগ করেন, দেশে ও বিদেশে কিছু ব্যক্তি হত্যাকারীদের রক্ষা করতে বিভ্রান্তিকর গল্প ও নাটক তৈরি করছে। তবে জনগণ ও জুলাই যোদ্ধারা ঐক্যবদ্ধভাবে এসব ষড়যন্ত্র প্রতিহত করবে বলে তারা আশাবাদ প্রকাশ করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন গবেষক ইশতিয়াক আকিব, এফবিজেএ’র জয়েন্ট কো-অর্ডিনেটর ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ কামারুজ্জামান, ফরাসি গণমাধ্যম ফ্রান্স টোয়েন্টিফোর-এর অভিবাসন বিষয়ক সাংবাদিক ও এফবিজেএ’র প্রধান মুখপাত্র মোহাম্মদ আরিফ উল্লাহ, মাসরুক আহমেদ, রেজওয়ান হিমেল, শাহপরান শাকিল, সাকিব হোসেন ইবন, মাজহারুল হক তালুকদার এবং অ্যাক্টিভিস্ট মোহাম্মদ হিজবুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সমাবেশের শেষে শহীদ শরীফ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
যুক্তরাষ্ট্রে উত্তর কোরিয়ার ‘গোপন বাহিনী’, এআই দিয়ে চাকরিতে ঢুকছে গুপ্তচরেরা
যুক্তরাষ্ট্রের তথ্যপ্রযুক্তি খাতে ছদ্মবেশে ঢুকে পড়ছে উত্তর কোরিয়ার একটি বিশাল নেটওয়ার্ক। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), চুরি করা পরিচয়পত্র এবং মার্কিন সহযোগীদের ব্যবহার করে এসব কর্মী বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি নিচ্ছেন বলে অনুসন্ধানে উঠে এসেছে।মার্কিন ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) ইতোমধ্যে এমন হাজার হাজার উত্তর কোরীয় কর্মীর সন্ধান পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ...
৪ মিনিট আগে
গোয়েন্দা তথ্যের ব্যর্থতায় যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করেছে: আরাগচি
ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করাসহ বিভিন্ন সিদ্ধান্তে গোয়েন্দা তথ্যের ব্যর্থতার কারণে যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ভুল হিসাব করে আসছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় মার্কিন প্রশাসনের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করেন তিনি।আরাগচি বলেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ এবং হরমুজ প্রণালীকে ঘিরে যুক্তরাষ্ট্রের নেওয়া
৫ ঘন্টা আগে
ভারতে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন ৩ বাংলাদেশি নারী
ভারতে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তিন বাংলাদেশি নারী।বুধবার (১২ আগস্ট) সন্ধ্যায় ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।ফেরত আসা তিন নারী হলেন—রিয়া খাতুন (২৫), শিল্পী খাতুন (২৬) ও শিমলা খাতুন (২৬)। তারা সাতক্ষীরা, নড়াইল ও পাবনা জেলার বাসিন্দা।বেনাপোল ইমিগ্রেশন
৮ ঘন্টা আগে
চীনের সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন
চীনের অর্থনীতিতে ব্যাপক সংস্কার এনে দেশটিকে ‘বিশ্বের কারখানায়’ রূপান্তরের অন্যতম প্রধান রূপকার এবং দেশটির সাবেক প্রধানমন্ত্রী ঝু রংজি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৭ বছর।বুধবার (১২ আগস্ট) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সাবেক এই প্রভাবশালী প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছে।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, বেইজিংয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার স্থানীয় সময় সকাল...
২৩ ঘন্টা আগে
