রাজনীতি

পুঠিয়ায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের পানিতে নামিয়ে অজু করানোর অভিযোগ

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


পুঠিয়ায় বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের পানিতে নামিয়ে অজু করানোর অভিযোগ

ছবি: সংগৃহীত


রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন জেলা বিএনপির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল। একই আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ইসফা খায়রুল হক শিমুল (ঘোড়া প্রতীক) ও লন্ডনপ্রবাসী বিএনপি নেতা রেজাউল করিম (ফুটবল প্রতীক)। নির্বাচনে জয়ী হন নজরুল ইসলাম মন্ডল।

ভোটের পর থেকেই পুঠিয়ায় বিদ্রোহী প্রার্থী রেজাউল করিমের সমর্থকদের ওপর হামলা, মারধর ও হুমকির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, অন্তত পাঁচজনকে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে। এর মধ্যে দুজনকে মারধর করে পুকুরে নামিয়ে ‘অজু’ করানো হয় এবং তাদের দিয়ে ‘ফুটবল প্রতীকে ভোট দেওয়া ভুল হয়েছে’-এমন বক্তব্য বলানো হয়।

ভাইরাল ভিডিওতে নির্যাতনের দৃশ্য

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, লাঠি হাতে এক ব্যক্তি মইদুল ইসলাম নামে এক কাঠমিস্ত্রিকে গালিগালাজ করে পানিতে নামতে বাধ্য করছেন। মইদুল হাতজোড় করে মারধর না করার অনুরোধ জানালেও তাকে পুকুরে নামিয়ে ‘অজু’ করতে বলা হয়। পরে তাকে বলতে বাধ্য করা হয় যে তিনি বিএনপি করেন, কিন্তু ফুটবল প্রতীকে ভোট দিয়ে ভুল করেছেন।

অভিযোগ উঠেছে, এ ঘটনায় জড়িতদের মধ্যে রয়েছেন নবনির্বাচিত এমপির নাতি রিকো মন্ডল, আলী হোসেন ভুট্টু, তার ভাতিজা মো. রুবেল, মুন্না, সাগর ও রকিসহ কয়েকজন। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, ভয়ের কারণে কেউ থানায় লিখিত অভিযোগ দিতে সাহস পাচ্ছেন না।

আরেক বিএনপি নেতার অভিযোগ

একই ধরনের ঘটনার শিকার হয়েছেন পুঠিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল জব্বার চান্দু। তিনি দাবি করেন, নির্বাচনের পরদিন তাকে মারধর করে মোটরসাইকেলসহ পুকুরে ফেলে দেওয়া হয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। বর্তমানে তিনি নিরাপত্তাহীনতায় এলাকা ছেড়ে ঢাকায় অবস্থান করছেন এবং চিকিৎসা নিচ্ছেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। অভিযোগগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।


ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...

১২ ঘন্টা আগে


রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...

১৬ ঘন্টা আগে


কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

১৯ ঘন্টা আগে


নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom