রাজনীতি

জামায়াতের দখলে প্রশাসনের বড় একটি অংশ : রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক

৮ মাস আগে


জামায়াতের দখলে প্রশাসনের বড় একটি অংশ : রুমিন ফারহানা

বিএনপির সহ–আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, দেশের প্রশাসন, পুলিশ, বিশ্ববিদ্যালয়, ব্যাংকসহ বহু গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জামায়াতে ইসলামীর প্রভাব ও আধিপত্য রয়েছে। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন।

টক শোতে জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বক্তব্যের কড়া সমালোচনা করেন রুমিন ফারহানা। তিনি বলেন, “শাহজাহান চৌধুরী দুই দিন আগে চ্যালেঞ্জ দিয়েছেন— তার কথায় চন্দ্র–সূর্য থেমে যায়। তিনি বলেছেন, ‘তাকে না চিনলে চিনে রাখতে’। আমরা তো তাদের কয়েকজনকে বলতে শুনেছি— আমরা বললে মামলা নেবে, আমরা বললে অব্যাহতি দেবে, আমরা বললে গ্রেফতার করবে, আমরা বললে ছাড়বে।”

তিনি আরও বলেন, শাহজাহান চৌধুরী এমনকি জামায়াত আমিরের উপস্থিতি চেয়েছিলেন তার বক্তব্যের সাক্ষী রাখতে। “এসব দেখলে বুঝতে অসুবিধা হয় না, তারা কী পরিমাণ নিয়ন্ত্রণের চেষ্টা করছে,” মন্তব্য করেন রুমিন।

রুমিন ফারহানা বলেন, “অনলাইন–অফলাইন, মিডিয়া ও মাঠের রাজনীতিতে— সর্বত্র কিছু দলের ভেতরে এমন আচরণ দেখা যাচ্ছে, যা গত ১৫ বছরের এরোগেন্সিকেও ছাড়িয়ে গেছে। নির্বাচন শুধু পুলিশ বা প্রশাসন দিয়ে হবে না— সরকারের সদিচ্ছা, রাজনৈতিক দল, প্রার্থী, ভোটার ও সমর্থকদের ভূমিকার ওপরও তা নির্ভর করে।”

তিনি আরও বলেন, পুলিশ বা প্রশাসন কিভাবে কাজ করবে, তার দায়িত্ব নির্বাচন কমিশনের। “কমিশন কতটা নিরপেক্ষ ও শক্তভাবে দায়িত্ব পালন করতে পারবে, সেটিই বড় প্রশ্ন।”


ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...

৪ ঘন্টা আগে


রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...

৯ ঘন্টা আগে


কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

১২ ঘন্টা আগে


নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...

১৪ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom