ফরিদপুরে পুলিশের ওপর হামলা, হাতকড়া পরা আ. লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়া পরা এক আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের মুন্সিরচর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সন্ত্রাস দমন আইনে দায়ের করা এক মামলায় চরহরিরামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. কবির খান (৫২)-কে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের পরপরই তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালায়।
হামলায় চরভদ্রাসন থানার এসআই রফিকুল ইসলাম, এসআই কাজী রিপন, এসআই মোজাম্মেল হক বিশ্বাস, এএসআই সোহেল গাজী ও কনস্টেবল উজ্জ্বল হোসেন আহত হন। আহতদের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশের দাবি, হামলাকারীরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর আক্রমণ করে এবং একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় থাকা কবির খানকে ছিনিয়ে নিয়ে যায়।
চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার এসআই রফিকুল ইসলাম বলেন, “ভোরে পদ্মার দুর্গম মুন্সিরচর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তার অনুসারীরা সংঘবদ্ধভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।”
পুলিশ আরও জানায়, ঘটনাটিকে কেন্দ্র করে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং জড়িতদের শনাক্তে অভিযান চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রেপ্তার হওয়া কবির খান ওই এলাকার মৃত ছুরমান খানের ছেলে এবং তার বিরুদ্ধে জমি দখল, সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক অভিযোগ রয়েছে।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।
ইসলামী ব্যাংকিং সম্প্রসারণে সরকারি উদ্যোগের আহ্বান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, বিশ্বজুড়ে ইসলামী ব্যাংকিং ব্যবস্থার গ্রহণযোগ্যতা ও প্রসার ক্রমেই বাড়ছে। যুক্তরাজ্য, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশ ইসলামী অর্থায়নকে উৎসাহিত করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশেও এ খাতের বিকাশে সরকারকে আরও সক্রিয় ভূমিকা নিতে হবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলামী ব্যাংকিং...
৪ ঘন্টা আগে
গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অভিযোগ করেছেন, নির্বাচনের আগে গণভোটের রায় বাস্তবায়নের যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, ক্ষমতায় আসার পর সরকার তা থেকে সরে এসেছে। তিনি বলেন, সংবিধান সংস্কার পরিষদ গঠনের প্রতিশ্রুতি বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে।শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া...
৫ ঘন্টা আগে
শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি-তারেক জিয়ারও ভিন্ন পরিণতি হবে না: মামুনুল হক
ফ্যাসিবাদী শেখ হাসিনার পথে হাঁটলে বিএনপি এবং তারেক জিয়ার ভিন্ন ভাগ্য হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।শনিবার (২৭ জুন) বিকেলে ময়মনসিংহ নগরের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গণভোটের রায় বাস্তবায়ন ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের ব্যানারে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ...
৬ ঘন্টা আগে
অনুদানের তালিকায় জামায়াত এমপির মেয়ের নাম
নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমানের ঐচ্ছিক তহবিল থেকে অনুদান প্রদানের জন্য সচিবালয় থেকে অনুমোদিত তালিকার দুই জায়গায় তার মেয়ের নাম পাওয়া গেছে।বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা দেখা দিলে তিনি নিজেই এ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন।গতকাল শুক্রবার বাংলাদেশ সচিবালয়ের একটি চিঠি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে (ভাইরাল)। চিঠিটি ছিল...
৬ ঘন্টা আগে
