‘পদত্যাগ করলে এখানে বসতাম না’- গুঞ্জন উড়িয়ে দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা
অনলাইন ডেস্ক
পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পদত্যাগ করলে এখানে বসতাম না।’
সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১৮তম সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক নিরাপত্তা প্রস্তুতি, অপারেশন ডেভিল হান্ট ফেজ-২-এর অগ্রগতি, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন, বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জুলাই গণ-অভ্যুত্থানের সম্মুখসারির যোদ্ধা শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি বলেন, প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুই পত্রিকার সম্পাদকদের নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম খান কোথায় আছেন—এ বিষয়ে সরকারের কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই জানিয়ে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘আসামি কোথায় আছে জানলে ধরে ফেলতাম। তিনি দেশে থাকতে পারেন বা বিদেশে থাকতে পারেন। তবে বৈধভাবে বিদেশে গেছেন—এমন তথ্য নেই।’
তিনি আরও বলেন, শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারের বিষয়টিকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে। এ ঘটনায় ইতিমধ্যে ১০ জনকে যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। হত্যার মোটিভ উদ্ঘাটনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তবে তদন্তের স্বার্থে বিস্তারিত এখনই জানানো সম্ভব নয় বলে জানান তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আগমন উপলক্ষে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।
ময়মনসিংহে পোশাকশ্রমিককে পিটিয়ে ও পুড়িয়ে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সন্ত্রাস ও দুষ্কৃতকারীদের দমনে ১৩ ডিসেম্বর অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ চালু করা হয়। ২০ ডিসেম্বর পর্যন্ত এ অভিযানে ৬ হাজার ৫৯৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে মামলা ও পরোয়ানাভুক্তসহ মোট ১৩ হাজার ৫০৫ জনকে আটক করা হয়েছে। অভিযানে ৫৬টি আগ্নেয়াস্ত্র, শতাধিক গুলি ও কার্তুজসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।
বড়দিন ও থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এ সময় আতশবাজি, রাস্তা অবরোধ বা ব্লকেড করে কোনো অনুষ্ঠান করা যাবে না। গির্জাসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রস্তুতির কথাও তুলে ধরে তিনি বলেন, আগের ডাকসু, জাকসু, রাকসু ও চাকসু নির্বাচনের মতো জকসু নির্বাচনও সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে সরকার আশাবাদী।
জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, “বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, তা ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই আন্দোলন সফল হয়েছে।...
৭ ঘন্টা আগে
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি
দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নিজের বাসার বিদ্যুৎ বিলও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এসেছে।পোস্টে আজহারি লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ
৮ ঘন্টা আগে
‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসে দেশে হানাহানি ও সংঘাতের ঘটনা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, আবু সাঈদ, মুগ্ধসহ জুলাইয়ের শহীদরা এমন বিভক্ত ও সংঘাতপূর্ণ বাংলাদেশ দেখতে জীবন দেননি।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত ‘জুলাই কালচারাল ফেস্ট’-এর প্রথম দিনের...
৯ ঘন্টা আগে
ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি
রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার ২৩০ জন নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত ওই বিবৃতিতে আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্বাক্ষর করেন।মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাত পাঠানো বিবৃতিতে...
১২ ঘন্টা আগে
