আন্তর্জাতিক

পাকিস্তান সংবিধানের বিতর্কিত সংশোধনী পাস, ক্ষমতা আরও বাড়লো সেনাপ্রধানের

অনলাইন ডেস্ক

৪ মাস আগে


{news.title}

পাকিস্তানের পার্লামেন্ট দেশটির সংবিধানের বিতর্কিত ২৭তম সংশোধনী পাস করেছে। সমালোচকদের মতে, এই সংশোধনী দেশটির সেনাপ্রধানের ক্ষমতা আরও বাড়াবে এবং তাকে আজীবন আইনি দায়মুক্তি দেবে, পাশাপাশি সুপ্রিম কোর্টের স্বাধীনতাও সীমিত করবে। সমালোচকেরা একে ‘গণতন্ত্রের কফিনে শেষ পেরেক’ বলে বর্ণনা করেছেন। 


ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (১২ নভেম্বর) রাতে পাকিস্তানের পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলি তথা জাতীয় পরিষদে বিলটি পাস হয়। পাকিস্তানের ক্ষমতাধর সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির—যিনি দেশটির ডি-ফ্যাক্টো শাসক হিসেবে পরিচিত—এই ২৭তম সংশোধনীর প্রধান উপকারভোগী।

 

বিলটি এখন সামান্য পরিবর্তনের জন্য সিনেটে ফেরত পাঠানো হবে, যেখানে উচ্চকক্ষ সোমবার (১০ নভেম্বর) এটি অনুমোদন করেছিল। এরপর প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এতে স্বাক্ষর করলে এটি আনুষ্ঠানিকভাবে সংবিধানের অংশ হয়ে যাবে। এই সংশোধনীর অধীনে এ বছর শুরুর দিকে পাঁচ তারকাবিশিষ্ট জেনারেল হিসেবে মনোনীত হওয়া সেনাপ্রধান আসিম মুনির অভূতপূর্ব ক্ষমতা অর্জন করবেন। 

মুনিরকে ‘চিফ অব ডিফেন্স ফোর্সেস’ নামে নতুন একটি পদে উন্নীত করা হবে, যার ফলে তিনি কেবল সেনাবাহিনী নয়, নৌবাহিনী ও বিমানবাহিনীরও প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি তাকে আজীবন ফৌজদারি বিচারের হাত থেকে দায়মুক্তি দেওয়া হবে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom