বিনোদন

ওয়েব সিরিজের দৃশ্য পর্নো প্ল্যাটফর্মে, বিস্ময়–অসন্তোষ ত্রিধার

বিনোদন ডেস্ক

৭ মাস আগে


ওয়েব সিরিজের দৃশ্য পর্নো প্ল্যাটফর্মে, বিস্ময়–অসন্তোষ ত্রিধার

ওয়েব সিরিজে অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হয়ে পর্নো সাইটে ছড়িয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী ত্রিধা চৌধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, অন্তরঙ্গ দৃশ্য শুটিং করা কখনোই তাঁর কাছে ‘উপভোগ্য’ নয়, বরং চরিত্রের প্রয়োজনে কাজের অংশ হিসেবেই করতে হয়। কিন্তু এসব দৃশ্য যথাযথভাবে নিয়ন্ত্রণ ও সম্পাদনা না করলে শিল্পীরা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েন।

‘মিশর রহস্য’ দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটানো ত্রিধা ‘আশ্রম’ সিরিজে ববি দেওলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন। অভিনেত্রীর অভিযোগ, ওয়েব সিরিজের কিছু দৃশ্য পর্নো সাইট ও সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়লেও তা প্রতিরোধে নির্মাতারা যথেষ্ট কঠোর হন না।

তিনি বলেন, ‘আমার চরিত্রটি যখন যৌনকর্মীর, তখন পর্দায় অন্তরঙ্গ দৃশ্য থাকতেই পারে। কিন্তু শুটিংয়ের সময় এসব আমি উপভোগ করি না। এটা যে শুধু কাজ—সেটা দর্শক অনেক সময় ভুলে যায়। প্রোডাকশন টিমের দায়িত্ব ছিল এগুলো যাতে পর্নো সাইটে না যায়। এমন হলে দ্রুত বন্ধ করাটা জরুরি।’

সোশ্যাল মিডিয়া ট্রেন্ড নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ত্রিধা। তাঁর মতে, সিনেমা বা ওয়েব সিরিজের অন্তরঙ্গ দৃশ্য রিল ও শর্ট ভিডিওতে ব্যবহারের প্রবণতা শিল্পীদের জন্য আরও বিব্রতকর পরিস্থিতি তৈরি করছে।

অভিনেত্রী বলেন, ‘আমরা পর্দায় যে চরিত্র করি, মানুষ সেটাকেই বাস্তব ভেবে নেয়। একজন অভিনেত্রীকে বারবার ঘনিষ্ঠ দৃশ্যে দেখলে তাঁকে “যৌন আবেদনময়ী” বানিয়ে ফেলা হয়। অথচ বাস্তব জীবনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।’

‘আশ্রম’ সিরিজে অন্তরঙ্গ দৃশ্যের অভিজ্ঞতা স্মরণ করে তিনি জানান, ববি দেওল ও সহশিল্পীদের পেশাদার আচরণে শুটিং সহজ হয়েছিল। পরিচালক প্রকাশ ঝাও সংবেদনশীল দৃশ্যগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিচালনা করেছিলেন।

 


‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলনায়ক হিসেবে খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত...

১ দিন আগে


আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর
আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতিকে সংগীতের মাধ্যমে উদযাপন করতেই এই বিশেষ কনসার্টের আয়োজন করা

১ দিন আগে


পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী

ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...

১ দিন আগে


শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা

জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom