জাতীয়

ওয়াসার পানি দুর্গন্ধময়, পোকাযুক্ত-সংসদে জামায়াত এমপির অভিযোগ

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


ওয়াসার পানি দুর্গন্ধময়, পোকাযুক্ত-সংসদে জামায়াত এমপির অভিযোগ

ছবি: সংগৃহীত


ঢাকা শহরের পানি, জলাবদ্ধতা, গ্যাস ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তীব্র উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য (ঢাকা-১২) সাইফুল আলম মিলন। বুধবার জাতীয় সংসদে জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সাইফুল আলম মিলন বলেন, ঢাকার বাসিন্দারা চারটি প্রধান সমস্যায় ভুগছেন—এর মধ্যে অন্যতম জলাবদ্ধতা। তিনি অভিযোগ করে বলেন, ঢাকার প্রাকৃতিক খালগুলো বন্ধ করে দেওয়ায় বিভিন্ন এলাকায় বর্ষাকালে হাঁটু পানি জমে থাকে।

তিনি বলেন, “ঢাকা-১২সহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়। ২৭ নম্বর (ধানমণ্ডি) এলাকায়ও পানি জমে। বিজয় সরণীতেও একই অবস্থা। পান্থপথের উত্তরের একটি খাল বন্ধ করে মার্কেট নির্মাণ করায় আশপাশের আবাসিক এলাকায় বর্ষায় হাঁটু পানি জমে যায়।”

ওয়াসার পানি নিয়ে তিনি বলেন, ঢাকায় সরবরাহকৃত পানি দুর্গন্ধময় এবং পানিতে পোকা দেখা যায়, ফলে অনেকেই তা পান করতে পারেন না। এ বিষয়ে তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের হস্তক্ষেপ কামনা করেন।

বর্জ্য ব্যবস্থাপনা নিয়েও তিনি অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, রাজধানীতে বর্জ্য ব্যবস্থাপনা অত্যন্ত নাজুক অবস্থায় রয়েছে। বিভিন্ন স্থানে আবর্জনার স্তূপ ও ভাগাড় থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে, যা জনজীবনে ভোগান্তি বাড়াচ্ছে।

এছাড়া গ্যাস সংকটের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ঢাকায় ৪০–৫০ বছরের পুরোনো গ্যাস লাইন রয়েছে, যা দ্রুত সংস্কার করা প্রয়োজন।

তিনি ঢাকার জনস্বাস্থ্য ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে জলাবদ্ধতা নিরসন, পানির মান উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং গ্যাস লাইনের সংস্কারের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।


জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
জুলাই আন্দোলন ছিল জনগণের, কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিএনপি আয়োজিত ‘গণতন্ত্র আদায়ে ১৭ বছরের অনিবার্য সংগ্রাম ও রক্তঝরা জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, “বাংলাদেশে জুলাই-আগস্টে যে আন্দোলন হয়েছিল, তা ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছিল বলেই আন্দোলন সফল হয়েছে।...

১১ ঘন্টা আগে


অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন ড. মিজানুর রহমান আজহারি

দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিল অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার অভিযোগের মধ্যে এবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জনপ্রিয় ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।মঙ্গলবার (৪ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নিজের বাসার বিদ্যুৎ বিলও স্বাভাবিকের তুলনায় অনেক বেশি এসেছে।পোস্টে আজহারি লেখেন, “হঠাৎ করে আমার বাসার বিদ্যুৎ

১২ ঘন্টা আগে


‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম
‘হানাহানির জন্য জীবন দেননি জুলাইয়ের শহীদরা’: তাজুল ইসলাম

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির মাসে দেশে হানাহানি ও সংঘাতের ঘটনা দেখে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। তিনি বলেছেন, আবু সাঈদ, মুগ্ধসহ জুলাইয়ের শহীদরা এমন বিভক্ত ও সংঘাতপূর্ণ বাংলাদেশ দেখতে জীবন দেননি।মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) আয়োজিত ‘জুলাই কালচারাল ফেস্ট’-এর প্রথম দিনের...

১৩ ঘন্টা আগে


ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি
ঢাকেশ্বরী মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগের তদন্ত ও আইনগত ব্যবস্থা চেয়ে ১,২৩০ নাগরিকের যৌথ বিবৃতি

রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সমলিঙ্গের বিয়ের অভিযোগে জড়িতদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে দেশের বিভিন্ন শ্রেণি-পেশার ১ হাজার ২৩০ জন নাগরিক যৌথ বিবৃতি দিয়েছেন।মঙ্গলবার (৪ আগস্ট) প্রকাশিত ওই বিবৃতিতে আলেম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশার প্রতিনিধিরা স্বাক্ষর করেন।মূল্যবোধ আন্দোলনের মুখপাত্র প্রকৌশলী মুহাম্মাদ সাদাত পাঠানো বিবৃতিতে...

১৬ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom