আন্তর্জাতিক

নিরাপদে হরমুজ প্রণালি পেরিয়েছে জাপানি তেলবাহী জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক

৭ ঘন্টা আগে


নিরাপদে হরমুজ প্রণালি পেরিয়েছে জাপানি তেলবাহী জাহাজ

ছবি: সংগৃহীত


জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি জানিয়েছেন, আরব উপসাগরে আটকে থাকা একটি জাপান-সংশ্লিষ্ট তেলবাহী জাহাজ নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং বর্তমানে জাপানের উদ্দেশ্যে যাত্রা করছে।

শুক্রবার (১৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

বার্তা সংস্থা রয়টার্স-এর তথ্য অনুযায়ী, জাহাজটি লাইবেরিয়ার পতাকাবাহী একটি অপরিশোধিত তেলবাহী ট্যাংকার, যার মালিক জাপানের কিয়োই ট্যাংকার। জাহাজটিতে তিনজন জাপানি নাবিক ছিলেন।

প্রধানমন্ত্রী তাকাইচি বলেন, এই জাহাজের নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রমের মাধ্যমে জাপানি নাবিক বহনকারী সব জাপান-সংশ্লিষ্ট জাহাজ এখন আরব উপসাগর ত্যাগ করেছে।

তবে তিনি জানান, এখনও ৩৭টি জাহাজ হরমুজ প্রণালি অতিক্রমের অপেক্ষায় রয়েছে।

তিনি আরও বলেন, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল দ্রুত স্বাভাবিক ও নিরাপদ করতে জাপান সরকার কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখবে।


পাকিস্তানে বিমান হামলার দাবি আফগানিস্তানের, অস্বীকার ইসলামাবাদের
পাকিস্তানে বিমান হামলার দাবি আফগানিস্তানের, অস্বীকার ইসলামাবাদের

আফগানিস্তান দাবি করেছে, তারা পাকিস্তানের অভ্যন্তরে বিমান হামলা চালিয়ে সশস্ত্র গোষ্ঠী ও গোয়েন্দা নেটওয়ার্কের আস্তানাকে লক্ষ্যবস্তু করেছে। তবে পাকিস্তান এই দাবি প্রত্যাখ্যান করেছে।আফগানিস্তান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বৃহস্পতিবার রাতে পরিচালিত হামলায় পাকিস্তানের বেলুচিস্তান এবং খাইবার পাখতুনখুa প্রদেশে অবস্থিত কয়েকটি স্থাপনাকে লক্ষ্য করা হয়। আফগান সরকারের দাবি, এসব স্থান দীর্ঘদিন ধরে আফগানিস্তানের

৩ ঘন্টা আগে


ইরাকে গোপন হামলা ইউনিট গঠন করেছে আইআরজিসি
ইরাকে গোপন হামলা ইউনিট গঠন করেছে আইআরজিসি

ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের এক্সক্লুসিভ প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইসলামিক বিপ্লবী রক্ষী বাহিনী (আইআরজিসি) ইরাকের ভেতরে গোপনে নতুন কয়েকটি সেল গঠন করেছে। একাধিক সূত্রের বরাত দিয়ে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, এসব ইউনিট মূলত পারস্য উপসাগরীয় দেশগুলোতে, বিশেষ করে যেখানে মার্কিন সেনা মোতায়েন রয়েছে, সেখানে হামলা চালানোর উদ্দেশ্যে তৈরি করা...

৩ ঘন্টা আগে


তিব্বতে চীনের বিশাল জলবিদ্যুৎ প্রকল্পে উত্তেজনা, পাল্টা কৌশলে ভারত
তিব্বতে চীনের বিশাল জলবিদ্যুৎ প্রকল্পে উত্তেজনা, পাল্টা কৌশলে ভারত

তিব্বতে ইয়ারলুং সাংপো নদীর নিম্ন অববাহিকায় বিশ্বের সবচেয়ে বড় জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে চীন। ভারতের অরুণাচল প্রদেশ সীমান্ত থেকে মাত্র প্রায় ৫০ কিলোমিটার দূরে এই প্রকল্পকে ঘিরে নতুন করে কৌশলগত উদ্বেগ তৈরি হয়েছে।চীন যে প্রকল্পটি বাস্তবায়ন করছে সেটি প্রায় ৬০ হাজার মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মেডগ জলবিদ্যুৎ প্রকল্প। বিশাল এই...

৪ ঘন্টা আগে


ওয়াশিংটন তেহরান সমঝোতা নিয়ে নতুন দাবি, যুক্তরাষ্ট্রের ‘মরিয়া চাপের’ অভিযোগ ইরানের
ওয়াশিংটন তেহরান সমঝোতা নিয়ে নতুন দাবি, যুক্তরাষ্ট্রের ‘মরিয়া চাপের’ অভিযোগ ইরানের

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরকে ঘিরে নতুন রাজনৈতিক দাবি ও পাল্টা বক্তব্য সামনে এসেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি দাবি করেছেন, এই চুক্তি ইরানের আগ্রহে নয়, বরং যুক্তরাষ্ট্রের “মরিয়া মনোভাব ও চাপের কারণেই” স্বাক্ষর হয়েছে।গতকাল দেওয়া এক লিখিত বিবৃতিতে খামেনি বলেন, “আপনারা ইতোমধ্যে শুনেছেন যে...

১১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom