বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, ৪৮ ঘণ্টায় নিম্নচাপ আরও শক্তিশালী হতে পারে
অনলাইন ডেস্ক
বঙ্গোপসাগরে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত দুর্বল নিম্নচাপটি আরও তীব্র হয়ে ‘সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে’ রূপ নিয়েছে। এটি সোমবার আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পরিণত হবে বলে আবহাওয়া সূত্রে জানা গেছে।
দুদিনে চার দফা ভূমিকম্প অনুভূত হওয়ার প্রেক্ষাপটে সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে জনমনে বাড়তি উদ্বেগ তৈরি হয়েছে।
কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ জানান, সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী ২৬-২৭ নভেম্বর দক্ষিণ–পূর্ব বঙ্গোপসাগরে (আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের দক্ষিণ পাশে) একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এটি ধীরে ধীরে নিম্নচাপ, গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে।
তিনি বলেন, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি সৃষ্টি হওয়া নিয়ে সব পূর্বাভাস মডেল একমত হলেও এর শক্তি, গতি এবং আঘাত হানার স্থান নিয়ে এখনো ভিন্নতা দেখা যাচ্ছে। ভারতের অন্ধ্রপ্রদেশ থেকে বাংলাদেশের চট্টগ্রাম উপকূল—এই বিস্তৃত অঞ্চলের যেকোনো অংশে এটি স্থলভাগে আঘাত হানতে পারে। ২৬ নভেম্বর অধিক নির্ভুল পূর্বাভাস পাওয়া যেতে পারে।
কৃষকদের জন্য বিশেষ সতর্কতা
পলাশ জানান, সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে ৩ থেকে ৫ ডিসেম্বর দেশের বিভিন্ন অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাই—
- মাঠে থাকা পাকা আমন ধান দ্রুত কেটে ঘরে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।
- শীতকালীন শাক–সবজির বীজ বপন ও সেচ পরিকল্পনা বৃষ্টির সম্ভাবনা মাথায় রেখে করতে বলা হয়েছে।
- ২ ডিসেম্বর পর্যন্ত সারাদেশে রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকতে পারে।
সমুদ্রগামী জেলেদের জন্য পরামর্শ
আবহাওয়া বিশ্লেষণে বলা হয়েছে—
- ১ ডিসেম্বরের পর থেকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল হতে পারে।
- তাই ৩০ নভেম্বরের পর সমুদ্রে নতুনভাবে যাত্রা না করার পরামর্শ দেওয়া হয়েছে।
- বর্তমানে সমুদ্রে থাকা ট্রলারগুলোকে ১ ডিসেম্বরের মধ্যে উপকূলে ফিরে আসার নির্দেশনা দেওয়া হয়েছে।
সেন্টমার্টিন ভ্রমণ সতর্কতা
১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত টেকনাফ–সেন্টমার্টিন রুটের সমুদ্র অত্যন্ত উত্তাল থাকতে পারে। এ সময়ে নৌযান চলাচল ও পর্যটন কার্যক্রম ঝুঁকিপূর্ণ হতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত ব্যবহার্য...
১৯ মিনিট আগে
‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য, সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার কোনো বিকল্প নেই।বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা এবং...
২৬ মিনিট আগে
‘ক্রসফায়ারের নামে সাড়ে ৪ হাজার মানুষকে হত্যা করা হয়েছে’—আইনমন্ত্রী
বিগত ১৬ বছরের শাসনামলে ‘ক্রসফায়ারের’ নামে সাড়ে চার হাজারের বেশি মানুষকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। একই সময়ে ৭০০-এর বেশি মানুষ গুম এবং ৬০ লাখের বেশি মানুষের বিরুদ্ধে মিথ্যা ও গায়েবি মামলা দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।বুধবার (৫ আগস্ট) বিকেলে রাজধানীর...
১৩ ঘন্টা আগে
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। অহেতুক ইস্যু তৈরি করে দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।বুধবার (৫ আগস্ট) ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন অনুষ্ঠানে দেওয়া লিখিত বক্তব্যে...
১৫ ঘন্টা আগে
