নোয়াখালী জেলা এনসিপির ৮৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা
অনলাইন ডেস্ক
জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে আগামী ৬ মাসের জন্য ৮৬ সদস্যবিশিষ্ট নোয়াখালী জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষর করেন।
নবগঠিত কমিটিতে
- প্রকৌশলী ইকবাল হোসাইনকে আহ্বায়ক,
- আশরাফুল আজিম বাপ্পী ও এডভোকেট মো. ফারুককে সিনিয়র যুগ্ম আহ্বায়ক,
- এডভোকেট মো. জাকির হোসেনকে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে।
এ ছাড়া,
- সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে আব্দুল আউয়াল তারেক ও আবু সুফিয়ান,
- সাংগঠনিক সম্পাদক পদে ইমরান হোসাইন তুহিন ও আশরাফ উদ্দিন আসিফ,
- কোষাধ্যক্ষ পদে ওসমান গণি,
- মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে নাহিদা সুলতানা ইতু,
- প্রচার সম্পাদক পদে হোসাইন আহমেদ গালিবকে মনোনীত করা হয়।
নেতৃত্বে থাকা নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন, নবগঠিত এই কমিটি নোয়াখালীতে এনসিপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং গণতান্ত্রিক আন্দোলন জোরদারে কার্যকর ভূমিকা রাখবে।


ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
৫ ঘন্টা আগে
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...
৯ ঘন্টা আগে
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
১২ ঘন্টা আগে
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...
১৪ ঘন্টা আগে
