রাজনীতি

নাসীরুদ্দীন পাটওয়ারী ‘মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি’: ছাত্রদল সম্পাদক নাছির

অনলাইন ডেস্ক

১৩ ঘন্টা আগে


{news.title}

ছবি: সংগৃহীত


নাসীরুদ্দীন পাটওয়ারী–কে গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনীতিতে ‘সবচেয়ে বিতর্কিত, সমালোচিত এবং মব ও সংঘাত উসকে দেওয়া ব্যক্তি’ বলে মন্তব্য করেছেন নাছির উদ্দীন নাছির।

শুক্রবার (২২ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ছাত্রদলের এই নেতা ঝিনাইদহে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনার প্রসঙ্গ টেনে এমন মন্তব্য করেন।

পোস্টে নাছির উদ্দীন নাছির দাবি করেন, নাসীরুদ্দীন পাটওয়ারী ঝিনাইদহে “মব করার উদ্দেশ্যে” গিয়েছিলেন। তবে সেখানে সাধারণ মানুষ তার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ডিম নিক্ষেপ করে।

তিনি আরও অভিযোগ করেন, এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা “সন্ত্রাসীরা” সাধারণ জনতাকে লক্ষ্য করে গুলি করার চেষ্টা করে।

ফেসবুক পোস্টে নাছির উদ্দীন নাছির অস্ত্রধারী হিসেবে দুই ব্যক্তির পরিচয়ও প্রকাশ করেন। তাদের একজনকে সিয়াম উদ্দিন তুর্য এবং অন্যজনকে আশিক বলে উল্লেখ করে তিনি দাবি করেন, তারা ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত।

ছাত্রদল সম্পাদক স্থানীয় পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের অভিযোগে ওই দুই ব্যক্তিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।

এর আগে শুক্রবার জুমার নামাজ শেষে ঝিনাইদহ শহরের পুরাতন কালেক্টরেট মসজিদের সামনে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তেজনা তৈরি হয়েছে।

Dr.Mahfuzul Alom