রাজনীতি

মুক্তিযুদ্ধ ও ৭ মার্চের নামে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


মুক্তিযুদ্ধ ও ৭ মার্চের নামে আ.লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে: নাহিদ ইসলাম

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধ ও ঐতিহাসিক সাত মার্চের নামে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধ জাতির গৌরবের অধ্যায় হলেও আওয়ামী লীগ সেই গৌরবকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করে ভূলুণ্ঠিত করেছে।

শনিবার ফরিদপুর শহরের অম্বিকা মেমোরিয়াল হলে এনসিপি ফরিদপুর আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, “মুক্তিযুদ্ধ আমাদের গৌরবের অধ্যায়। কিন্তু আওয়ামী লীগ গুম, খুন, হত্যা, অর্থপাচারসহ বিভিন্ন অপরাধকে মুক্তিযুদ্ধের নামে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। তাই মুক্তিযুদ্ধ, সাত মার্চ কিংবা শেখ মুজিবুর রহমানের নাম ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই।”

তিনি আরও বলেন, সরকার জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জুলাই সনদের সঙ্গে বেঈমানি করেছে। “জুলাই সনদ বাস্তবায়ন আদেশের আলোকে আমরা দুটি শপথ নিয়েছিলাম। কিন্তু সরকারি দল একটি শপথ নিয়েই প্রথমেই জুলাইয়ের আকাঙ্ক্ষার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে,” বলে অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম জানান, সরকার যদি সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আন্তরিক হয়, তবে আগামী ১২ তারিখের অধিবেশনের আগেই সংস্কার পরিষদের সদস্যদের শপথ গ্রহণ করাতে হবে। একই সঙ্গে প্রথম অধিবেশনেই রাষ্ট্রপতিকে অপসারণের দাবি জানান তিনি।

তিনি সতর্ক করে বলেন, “যদি এসব দাবি বাস্তবায়ন না হয়, তাহলে এগারো দল রাজপথে নামতে বাধ্য হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, যুগ্ম সদস্যসচিব ও ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম এবং জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক জাহিদ আহসানসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...

১ ঘন্টা আগে


রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার

মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...

৫ ঘন্টা আগে


কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল

কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

৯ ঘন্টা আগে


নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩

রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...

১১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom