মন্ত্রিসভা গঠনে প্রবীণ-নবীনের সমন্বয় নিয়ে আলোচনা বিএনপির মন্ত্রিসভায়
ছবি: সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২০৯ আসনে জয় পাওয়ার পর সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলটির রাজনৈতিক ইতিহাসে সর্বোচ্চ আসন নিয়ে সরকার গঠনের প্রেক্ষাপটে সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে দলের চেয়ারপারসন তারেক রহমান-এর নাম প্রায় নিশ্চিত বলে দলীয় সূত্রে জানা গেছে। তবে মন্ত্রিসভার আকার ও সম্ভাব্য সদস্যদের তালিকা নিয়ে দলীয় অভ্যন্তরে চলছে নানা আলোচনা।
বিএনপির স্থায়ী কমিটি ও বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন মন্ত্রিসভা প্রবীণ ও নবীন নেতৃত্বের সমন্বয়ে গঠিত হতে পারে। ২০০১-২০০৬ মেয়াদের বিএনপি সরকারের অভিজ্ঞ মন্ত্রীদের পাশাপাশি প্রথমবার নির্বাচিত সংসদ সদস্যদের মধ্য থেকেও কয়েকজনকে অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা রয়েছে। পাশাপাশি ধর্মীয় ও সামাজিক বৈচিত্র্যের প্রতিনিধিত্ব রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
আকার ও গঠন নিয়ে বৈঠক
মন্ত্রিসভার আকার ও দায়িত্ব বণ্টন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তের আগে আজ রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে। চতুর্থবারের মতো ক্ষমতায় বসতে যাওয়া বিএনপি জোটের মন্ত্রিসভায় যুগপৎ আন্দোলনের শরিকদের অন্তর্ভুক্তি নিয়েও আলোচনা চলছে। তবে প্রতিশ্রুত ‘জাতীয় সরকার’ গঠিত হলে সব শরিক দল স্থান পাবে নাকি কেবল নির্বাচনী জোটের অংশীদাররা অন্তর্ভুক্ত হবে-তা এখনো স্পষ্ট নয়।
সম্ভাব্য প্রবীণ মুখ
দলীয় সূত্রে জানা গেছে, মন্ত্রিসভায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, হাফিজ উদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং এজেডএম জাহিদ হোসেন-কে দেখা যেতে পারে।
টেকনোক্র্যাট কোটায় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সেলিমা রহমান-এর নামও আলোচনায় রয়েছে। ভাইস চেয়ারম্যানদের মধ্যে আবদুল আউয়াল মিন্টু এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ-এর নামও সম্ভাব্য তালিকায় রয়েছে।
নবীন ও টেকনোক্র্যাট সম্ভাবনা
নবীনদের মধ্যে অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ ও ব্যারিস্টার কায়সার কামালসহ কয়েকজন নতুন মুখ স্থান পেতে পারেন। টেকনোক্র্যাট কোটায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল এবং মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ আলমগীর পাভেল-এর নামও শোনা যাচ্ছে।
জোট শরিকদের অন্তর্ভুক্তি
যুগপৎ আন্দোলনের সঙ্গীদের মধ্য থেকে জোনায়েদ সাকি (গণসংহতি আন্দোলন) ও নুরুল হক নুর (গণঅধিকার পরিষদ) মন্ত্রিসভায় স্থান পেতে পারেন বলে আলোচনা রয়েছে। এছাড়া আন্দালিব রহমান পার্থ, ববি হাজ্জাজ, শাহাদাত হোসেন সেলিম এবং ড. রেজা কিবরিয়াসহ আরও কয়েকজনের নাম ঘুরছে সম্ভাব্য তালিকায়।
মন্ত্রিসভার বাইরেও প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিশেষ সহকারী পদে একাধিক নিয়োগ আসতে পারে বলে জানা গেছে।
এ বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন, নতুন মন্ত্রিসভার চূড়ান্ত চিত্র জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের মন্ত্রিসভা গঠনে ক্ষমতার ভারসাম্যের পাশাপাশি প্রশাসনিক দক্ষতা ও জনমুখী ভাবমূর্তিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বিশেষ করে অর্থনীতি পুনরুদ্ধার, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রশাসনিক সংস্কারকে সামনে রেখে দক্ষ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির ব্যক্তিদের অন্তর্ভুক্তির সম্ভাবনাই বেশি।
ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ ভারতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে: শামা ওবায়েদ
ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক কোন পথে এগোবে, সে সিদ্ধান্ত ভারতেরই নেওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনার ৫ আগস্ট দিল্লিতে দেওয়া বক্তব্যের প্রতিক্রিয়াও জানান তিনি।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের
৫৩ মিনিট আগে
মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত, দোয়া মাহফিলে জুবাইদা ও জাইমা
সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী এবং বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার অ্যাডমিরাল (অব.) মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত এবং বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তার কন্যা ডা. জুবাইদা রহমান এবং নাতনি ব্যারিস্টার
২ ঘন্টা আগে
র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ, প্রকাশিত আইনের খসড়া
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে জনসাধারণের মতামত আহ্বান করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জনমত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের মতামত...
৩ ঘন্টা আগে
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, প্রথম দিনের ৯০০ টিকিট শেষ
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, আলোকচিত্র, ভিডিওচিত্র, দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং আধুনিক ডিজিটাল প্রদর্শনী নিয়ে সাজানো এই জাদুঘরের...
৬ ঘন্টা আগে
