মিরপুরে এমপি আব্দুল বাতেনের ওপর হামলার প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার
বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করেন জামায়াত নেতৃবৃন্দ
ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেন ও তাঁর নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী-র নেতা-কর্মীরা।
সোমবার (৯ মার্চ) দুপুর ১টা ৪৫ মিনিটে মিরপুর-৬ নম্বর কাঁচাবাজার থেকে মিছিলটি শুরু হয়ে চলন্তিকা মোড় ও মিল্কভিটা এলাকা হয়ে মিরপুর-১১ নম্বরে গিয়ে শেষ হয়। মিছিলে স্থানীয় নেতা-কর্মীরা অংশ নেন এবং হামলার প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও আসন পরিচালক অধ্যক্ষ নাসির উদ্দীন, রূপনগর থানা আমির আবু হানিফ, পল্লবী উত্তর থানা আমির মাওলানা সাইফুল কাদের, পল্লবী দক্ষিণ থানা আমির আশরাফুল আলম এবং পল্লবী মধ্য থানা আমির মো. রইসুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অধ্যক্ষ নাসির উদ্দীন বলেন, ময়লা অপসারণের অতিরিক্ত অর্থ আদায়কে কেন্দ্র করেই মূলত এ হামলার ঘটনা ঘটেছে। নির্ধারিত ৪০ টাকার পরিবর্তে বিভিন্ন এলাকায় ১০০ থেকে ১২০ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছিল বলে অভিযোগ করেন তিনি। এ বিষয়ে প্রতিবাদ করায় জামায়াতের নেতা-কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে বলে দাবি করেন তিনি। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, একজন সংসদ সদস্য স্বাধীনভাবে কাজ করবেন—এটাই স্বাভাবিক। কিন্তু ঢাকা-১৬ আসনে তা বাধাগ্রস্ত হচ্ছে। বিভিন্ন ধরনের চাঁদাবাজি বন্ধের উদ্যোগ নেওয়ায় স্থানীয় কিছু বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতা-কর্মী ক্ষুব্ধ হয়ে প্রকাশ্যে হামলা চালিয়েছে এবং কয়েকজনের মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
বিক্ষোভে অংশগ্রহণকারীরা বলেন, তারা এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রেখে উন্নয়নমূলক কাজ করতে চান। তবে বারবার হামলার ঘটনা ঘটলে তারা চুপ করে বসে থাকবেন না বলেও সতর্ক করেন।
উল্লেখ্য, রবিবার (৮ মার্চ) ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেনের উন্নয়নমূলক কাজে বাধা প্রদান এবং তাঁর নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। পরে একই রাতে এক সংবাদ সম্মেলনে এর প্রতিবাদ জানান তিনি।
সংবাদ সম্মেলনে কর্নেল আব্দুল বাতেন অভিযোগ করেন, বিএনপির মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মন্টু মিয়া, সিরু, লিটন, মহাসিন ও সোহাগসহ শতাধিক নেতা-কর্মীর নেতৃত্বে তার কর্মসূচিতে বাধা দেওয়া হয়। এ ঘটনায় পাঁচজন নেতা-কর্মী আহত হয়েছেন, যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা দুটি মোবাইল ফোন ও একটি ক্যামেরা ছিনিয়ে নিয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
১২ ঘন্টা আগে
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...
১৬ ঘন্টা আগে
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
১৯ ঘন্টা আগে
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...
২১ ঘন্টা আগে
