জাতীয়

মে মাস থেকে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি শুরু করবে সরকার

অনলাইন ডেস্ক

১ মাস আগে


{news.title}

ছবি: সংগৃহীত


আগামী মে মাস থেকে সারা দেশে ২৫ কোটি গাছ রোপণের লক্ষ্যমাত্রা নিয়ে কাজ শুরু করতে যাচ্ছে সরকার।

বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু

মন্ত্রী বলেন, “২৫ কোটি গাছ রোপণের লক্ষ্য নিয়ে আগামী মে মাস থেকে সারা দেশে একযোগে চারা রোপণ কর্মসূচি শুরু হবে।”

তিনি আরও জানান, তৈরি পোশাক খাতের পর কার্বন ট্রেডিং খাতকে সরকার সর্বাধিক গুরুত্ব দিতে চায়। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

পরিবেশমন্ত্রী বলেন, হরমুজ প্রণালী বন্ধের সম্ভাবনা নিয়ে যে বৈশ্বিক উদ্বেগ তৈরি হয়েছে, সে বিষয়ে সরকার ওয়াকিবহাল রয়েছে। সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানান তিনি।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom