রাজনীতি

মামুনুল হকের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত ববি হাজ্জাজের

অনলাইন ডেস্ক

২ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৩ আসনের প্রার্থী মামুনুল হক–এর বিরুদ্ধে কেন্দ্র দখল ও বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ এনে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন ওই আসনের নির্বাচিত সংসদ সদস্য ও শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

রোববার সকালে রাজধানীর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল–এ নির্বাচনের দিন আহতদের চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনা শেষে গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

ববি হাজ্জাজ অভিযোগ করেন, মামুনুল হকের নির্দেশে তার সমর্থকেরা কেন্দ্র দখলের চেষ্টা করেন। এ সময় বিএনপির সমর্থকেরা বাধা দিলে তাদের ওপর হামলা চালানো হয়। এতে একাধিক কেন্দ্রে প্রায় শতাধিক বিএনপি কর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।

আহতদের মধ্যে হায়দার আলীর অবস্থা আশঙ্কাজনক। তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং তিনি বর্তমানে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন।

শিক্ষা প্রতিমন্ত্রী জানান, ঘটনাস্থলে উপস্থিত থেকে হামলার নির্দেশ দেওয়ার অভিযোগে মামুনুল হককে প্রধান আসামি করে মামলা দায়েরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়া মোহাম্মদপুর এলাকায় মাদক ও সন্ত্রাস দমনে সিসি ক্যামেরা স্থাপন, পুলিশ বক্স নির্মাণ এবং টহল টিম বৃদ্ধি—এসব উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom