মাদকের বিরুদ্ধে কঠোরতম আইন করা হবে: গৃহায়ণমন্ত্রী
অনলাইন ডেস্ক
বিএনপি সরকার মাদকের বিস্তার রোধে কঠোরতম আইন প্রণয়ন করতে যাচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। তিনি বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে আইন প্রয়োগের পাশাপাশি ব্যাপক জনসচেতনতা তৈরি করতে হবে।
মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত মাদকবিরোধী র্যালি ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তরুণ সমাজ দেশের ভবিষ্যৎ। মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, একটি পরিবারকে নিঃস্ব করার পাশাপাশি সমাজেও অপরাধ, সন্ত্রাস ও অবক্ষয় বাড়িয়ে দেয়। তাই একটি সুন্দর ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে সম্মিলিতভাবে মাদকের বিরুদ্ধে অবস্থান নিতে হবে।
জাকারিয়া তাহের সুমন বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। শিগগিরই মাদকের বিরুদ্ধে কঠোরতম আইন করা হবে। যুবসমাজকে মাদকের মরণছোবল থেকে রক্ষা করতে সচেতনতামূলক কার্যক্রম বাড়ানোর পাশাপাশি মাদকের বিস্তার রোধে আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হবে।
নিজের রাজনৈতিক অঙ্গীকারের কথা তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন—এমপি হোন বা না হোন, মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকবেন। বর্তমানে সরকারের একজন মন্ত্রী হিসেবেও তিনি সেই অবস্থান থেকে সরে আসেননি।
সমাবেশে মন্ত্রী মাদকের বিরুদ্ধে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সাফল্যের তথ্য তুলে ধরেন। পরে মাদকবিরোধী একটি র্যালি বের করা হয়। র্যালিটি কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুমিল্লা সার্কিট হাউসের সামনে গিয়ে শেষ হয়।
কুমিল্লা জেলা পুলিশের পুলিশ সুপার আনিসুজ্জামানের সভাপতিত্ব ও সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুস, কুমিল্লার জেলা প্রশাসক রোজী আকতার, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উৎবাতুল বারী আবু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া এবং কুমিল্লা ওয়াসার চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমসহ প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।
১৫ আগস্ট ঘিরে দেশজুড়ে র্যাবের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা
১৫ আগস্ট উপলক্ষে দেশজুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।বৃহস্পতিবার (১৩ আগস্ট) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ আগস্টকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি থাকায়...
১১ মিনিট আগে
অবৈধ অটোরিকশার কারণে হঠাৎ বেড়েছে বিদ্যুতের চাহিদা: জ্বালানিমন্ত্রী
অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশা ও সেগুলোতে বিদ্যুতের অবৈধ সংযোগ ব্যবহারের কারণে দেশে বিদ্যুতের চাহিদা অস্বাভাবিকভাবে বেড়ে গেছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।মন্ত্রী বলেন, অবৈধ অটোরিকশার কারণে এমন একটি অতিরিক্ত বিদ্যুৎ চাহিদা তৈরি হয়েছে, যা আগে
২ ঘন্টা আগে
রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ফিলিং স্টেশনে দীর্ঘ অপেক্ষা
রাজধানীতে গ্যাস সংকটের তীব্রতা আরও বেড়েছে। উৎস থেকে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় বিভিন্ন এলাকায় গ্যাসের চাপ সর্বনিম্ন পর্যায়ে নেমে গেছে। এতে সিএনজিচালিত যানবাহনের চালক ও মালিকদের পাশাপাশি বাসাবাড়ির গ্রাহকরাও চরম ভোগান্তিতে পড়েছেন।বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দেখা গেছে তীব্র গ্যাস সংকট। অনেক স্টেশনে ‘গ্যাস নেই’ সাইনবোর্ড ঝুলিয়ে...
২ ঘন্টা আগে
ট্রাফিক ব্যবস্থাপনায় জরিমানার বাইরে সমন্বিত উদ্যোগের পরিকল্পনা ডিএমপির
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে শুধু জরিমানা বা মামলা নয়, বরং চালক ও পরিবহন শ্রমিকদের স্বাস্থ্যসেবা, শব্দদূষণ নিয়ন্ত্রণ, জিপিএসভিত্তিক নজরদারি, পুরোনো যানবাহন স্ক্র্যাপ এবং সড়ক অবকাঠামোর উন্নয়নসহ সমন্বিত উদ্যোগ নিতে চায় ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিছুর রহমান এসব পরিকল্পনার কথা জানিয়েছেন।তিনি বলেন, একজন...
৩ ঘন্টা আগে
