বিনোদন

ক্যানটারবেরির প্রথম নারী আর্চবিশপ হলেন সারা মুলালি

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


ক্যানটারবেরির প্রথম নারী আর্চবিশপ  হলেন  সারা মুলালি

প্রায় ৫০০ বছরের ইতিহাসে এই প্রথম, চার্চ অব ইংল্যান্ডের শীর্ষ নেতৃত্ব ক্যানটারবেরির আর্চবিশপ হিসেবে একজন নারীকে মনোনীত করা হয়েছে। ডেম সারা মুলালি এই পদে নির্বাচিত হওয়া প্রথম নারী।

৬৩ বছর বয়সী সারা মুলালি পেশাগত জীবনে একজন নার্স ছিলেন। তিনি ২০০৬ সালে পুরোহিত হিসেবে স্বীকৃতি পান। এরপর ২০১৮ সালে তিনি লন্ডনের প্রথম নারী বিশপ হিসেবে নিয়োগ পান, যা চার্চ অব ইংল্যান্ডের তৃতীয় সর্বোচ্চ পদ।

চার্চ অব ইংল্যান্ড প্রায় এক বছর ধরে শীর্ষ পদ শূন্য ছিল। পূর্ববর্তী আর্চবিশপ জাস্টিন ওয়েলবি একটি সুরক্ষা সম্পর্কিত কেলেঙ্কারির কারণে পদত্যাগ করার পরই ডেম সারা মুলালি আর্চবিশপ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন।

ঐতিহ্যগতভাবে, নতুন আর্চবিশপ নির্বাচনের প্রক্রিয়া অনুযায়ী, প্রার্থীর নাম প্রথমে প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে জানানো হয়। এরপর তা ব্রিটিশ রাজাকে পাঠানো হয়। এই দুই প্রধানের সম্মতির পরেই ডেম সারা মুলালি নতুন ক্যান্টারবেরি আর্চবিশপ হিসেবে মনোনীত হন।


‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই
‘গজনি’খ্যাত অভিনেতা প্রদীপ রাওয়াত আর নেই

ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা এবং ‘গজনি’ সিনেমার খলনায়ক হিসেবে খ্যাত প্রদীপ রাওয়াত আর নেই। ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিন লড়াইয়ের পর মঙ্গলবার (৪ আগস্ট) সন্ধ্যা প্রায় ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত...

৫ ঘন্টা আগে


আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর
আজ ‘বর্ষা বিপ্লবের গান’ ওপেন এয়ার কনসার্ট, মঞ্চে আর্টসেল-শিরোনামহীন-আসিফ আকবর

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ (বুধবার) রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার কনসার্ট ‘বর্ষা বিপ্লবের গান’।বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই আয়োজনের উদ্যোগ নিয়েছে মুনসুন কালচারাল অ্যালায়েন্স। জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ও স্মৃতিকে সংগীতের মাধ্যমে উদযাপন করতেই এই বিশেষ কনসার্টের আয়োজন করা

৬ ঘন্টা আগে


পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী
পূর্ণিমার আবেগঘন শুভেচ্ছায় আপ্লুত ভাবনা, জন্মদিনে ভালোবাসায় ভাসলেন অভিনেত্রী

ঢালিউডের তারকাদের পারস্পরিক সৌহার্দ্য ও আন্তরিকতা প্রায়ই সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কাড়ে। সেই ধারাবাহিকতায় এবার অভিনেত্রী আশনা হাবিব ভাবনার জন্মদিনে আবেগঘন শুভেচ্ছা জানিয়ে আলোচনায় এসেছেন জনপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা।জন্মদিন উপলক্ষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ভাবনাকে উদ্দেশ করে ভালোবাসা ও শুভকামনায় ভরা একটি পোস্ট দেন পূর্ণিমা। সেখানে তিনি ভাবনাকে নিজের...

২৩ ঘন্টা আগে


শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা
শাকিবের অনুরোধে সিনেমায় ফেরার ইঙ্গিত দিলেন ববিতা

জন্মদিন উপলক্ষে একটি বিশেষ টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে আবারও চলচ্চিত্রে ফেরার ইঙ্গিত দিয়েছেন কিংবদন্তি চিত্রনায়িকা ববিতা। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি অংশ নেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। এ সময় দুই তারকার আন্তরিক কথোপকথনের একপর্যায়ে ববিতাকে আবারও বড় পর্দায় দেখতে চাওয়ার ইচ্ছা প্রকাশ করেন শাকিব। জবাবে উপযুক্ত গল্প ও শক্তিশালী...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom