রাজনীতি

কুমিল্লা ট্রেন-বাস দুর্ঘটনায় নিহত ও আহতদের পাশে দাঁড়ালো জামায়াত

অনলাইন ডেস্ক

৫ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডে ট্রেন ও যাত্রীবাহী বাসের সংঘর্ষে নিহত ও আহতদের পাশে দাঁড়িয়েছে কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামি। দলটি নিহতদের মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছে দিতে ১২টি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেছে এবং আহতদের চিকিৎসা ব্যয় বহনের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে।

রোববার (২২ মার্চ) দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদ, সহকারী সেক্রেটারি ও প্রচার সম্পাদক কামরুজ্জামান সোহেলসহ অন্যান্য নেতারা। তারা কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। আহত ও নিহতদের সেবা তদারকির জন্য কামরুজ্জামান সোহেলকে প্রধান করে একটি সমন্বয় কমিটি গঠন করা হয়েছে।

জামায়াত নেতারা জানান, দুর্ঘটনায় কোনো গেটম্যান বা নাইট গার্ড না থাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানান।

উল্লেখ্য, শনিবার (২১ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে পদুয়ার বাজার রেলক্রসিংয়ে চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া মেইল ট্রেন একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে প্রথমে ৭ জন নিহত হলেও পরে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে পৌঁছায়। দুর্ঘটনার পর দুই গেটম্যানকে বরখাস্ত করা হয়েছে এবং জেলা প্রশাসক নিহতদের পরিবারকে ২৫ হাজার টাকা করে নগদ সহায়তা প্রদান করেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom