আন্তর্জাতিক

কলম্বিয়ায় স্কুলবাস পাহাড়ি খাদে পড়ে নিহত ১৭, আহত ২০

আন্তর্জাতিক ডেস্ক

৩ মাস আগে


{news.title}

কলম্বিয়ার উত্তরাঞ্চলীয় একটি গ্রামীণ এলাকায় স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি বাস পাহাড়ি খাদে পড়ে অন্তত ১৭ জন নিহত এবং ২০ জন আহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, রোববার রাতে স্থানীয় প্রশাসন হতাহতের এ তথ্য নিশ্চিত করে। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অ্যান্টিওকুইয়ার গভর্নর আন্দ্রেস জুলিয়ান জানান, বাসটি ক্যারিবীয় উপকূলীয় শহর টোলু থেকে মেদেলিনের দিকে যাচ্ছিল। স্কুলভ্রমণ শেষে বাসটিতে অ্যান্টিওকুইনো হাই স্কুলের শিক্ষার্থীরা ফিরছিল।

গভর্নর আরও জানান, বার্ষিক পরীক্ষা শেষ হওয়ায় উদ্‌যাপনের অংশ হিসেবে শিক্ষার্থীরা সমুদ্রসৈকতে শিক্ষা সফরে গিয়েছিল। ডিসেম্বরের এই সময়ে এমন মর্মান্তিক দুর্ঘটনা পুরো কমিউনিটির জন্য অত্যন্ত হৃদয়বিদারক বলে মন্তব্য করেন তিনি।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom