জনগণের প্রত্যাশা উপেক্ষা করলে পতন অনিবার্য-তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
রাষ্ট্র ও সমাজ পরিচালনায় জনগণের প্রত্যাশা ও চিন্তা থেকে বিচ্যুত হলে তার পরিণতি অতীতের পতিত স্বৈরাচারী সরকারের মতোই হবে বলে সতর্ক করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তুরস্কের ইস্তাম্বুল-এ বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
বক্তব্যের শুরুতেই তিনি মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে বর্তমান নেতৃত্বকে এগিয়ে যেতে হবে।
মন্ত্রী বলেন, “বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের স্বৈরাচার পতনের অভিজ্ঞতা আমাদের সামনে স্পষ্ট বার্তা দেয়। জনগণের ভোটে নির্বাচিত হয়ে যারা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছি, তাদের অবশ্যই ইতিহাসের এই শিক্ষাকে পাথেয় করে পথ চলতে হবে।”
তিনি আরও বলেন, রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হওয়া উচিত জনগণের মনোজগৎ ও তাদের প্রত্যাশা। জনগণের চাওয়া-পাওয়া উপেক্ষা করে সিদ্ধান্ত নিলে তা দেশের জন্য চরম বিপর্যয় ডেকে আনতে পারে।
উল্লেখ্য, তুরস্ক সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ অংশ নিতে তথ্যমন্ত্রী বৃহস্পতিবার ইস্তাম্বুলে পৌঁছান। সম্মেলন শেষে আগামী ৩০ মার্চ তার দেশে ফেরার কথা রয়েছে।
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
৭ ঘন্টা আগে
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...
১১ ঘন্টা আগে
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
১৪ ঘন্টা আগে
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...
১৬ ঘন্টা আগে
