রাজনীতি

‘জঙ্গি এমপি’ সম্বোধনে ক্ষোভ এমপি হানজালার

অনলাইন ডেস্ক

৪ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


সংসদ ভবন এলাকায় এক জানাজায় ‘জঙ্গি এমপি’ বলে সম্বোধন করায় ক্ষোভ প্রকাশ করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাইদ উদ্দিন আহমাদ হানজালা।

বৃহস্পতিবার (২ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনের জনগুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর পর্বে দাঁড়িয়ে তিনি বিষয়টি উত্থাপন করেন।

তিনি বলেন, ‘সম্ভবত আমার পোশাক, পাগড়ি—এসবের কারণেই আমাকে “জঙ্গি” বলা হয়েছে।’

এ ঘটনায় সংসদ ভবন এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

পরে স্পিকার তাকে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে নোটিশ দেওয়ার পরামর্শ দেন।

একই সময় নারী সংসদ সদস্য রুমিন ফারহানা অভিযোগ করেন, তাকে সহ নারী এমপিদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়া হয়েছে। তিনি এ ঘটনার প্রতিকারও দাবি করেন।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom