জামায়াত ক্ষমতায় গেলে বিএনপিকে সাথে নিয়ে সরকার পরিচালনা করবে: আমীর ডা. শফিকুর রহমান
স্টাফ রিপোর্টার
রাজধানীর ভাসানটেক বি আরপি মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা–১৭ আসনের উদ্যোগে আয়োজিত যুব ও নাগরিক গণসমাবেশে দলটির আমীর ডা. শফিকুর রহমান বলেছেন,
“একটি মহল প্রচার করছে, তারা ক্ষমতায় গেলে জুলাই গণঅভ্যুত্থানের সব শক্তিকে নিয়ে সরকার গঠন করবে—শুধু জামায়াত ছাড়া। আমরা স্পষ্ট করে বলতে চাই, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বিএনপিসহ দেশের গণতান্ত্রিক শক্তিগুলোকে সাথে নিয়েই সরকার গঠন ও রাষ্ট্র পরিচালনা করবে।”
শনিবার ২৮ নভেম্বর, সকালে অনুষ্ঠিত এ গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের গণমানুষের কল্যাণ, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং জাতীয় ঐক্য গড়তে আমাদের দরজা সবসময় খোলা। মতভেদ থাকলেও দেশ ও গণতন্ত্রের স্বার্থে আমরা সব রাজনৈতিক শক্তির সাথে সমন্বয় করে কাজ করতে প্রস্তুত।”
সমাবেশে ঢাকা–১৭ আসনের মনোনীত জামায়াতপ্রার্থী ডা. এসএম খালিদুজ্জামানের উদ্যোগে হাজারো নেতা-কর্মী উপস্থিত ছিলেন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তিনি বলেন, “দেশের সার্বিক সংকটময় মুহূর্তে তরুণ সমাজ পরিবর্তনের প্রধান শক্তি। জাতীয় পুনর্গঠনে যুবসমাজকে অগ্রণী দায়িত্ব নিতে হবে।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের আমীর সেলিম উদ্দিন। এছাড়া মহানগরী ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন এবং দলীয় অবস্থান স্পষ্ট করেন।
নেতারা বলেন, দেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, সুশাসন ফিরিয়ে আনা এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে ব্যাপক জাতীয় ঐক্যের বিকল্প নেই। জামায়াত এ ঐক্যের জন্য প্রস্তুত এবং জনগণের রায়কে সম্মান জানিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক প্রক্রিয়াকে এগিয়ে নিতে চায়।
সমাবেশ শেষে নেতারা শান্তিপূর্ণ পরিবর্তন, গণতান্ত্রিক চর্চা এবং জাতীয় স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে রাজনীতি পরিচালনার অঙ্গীকার ব্যক্ত করেন।
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
৮ ঘন্টা আগে
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...
১২ ঘন্টা আগে
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
১৫ ঘন্টা আগে
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...
১৭ ঘন্টা আগে
