জাকাত ফরজ, চাঁদাবাজি হারাম-রেজাউল করিম আবরার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাকাতকে ইসলামের বাধ্যতামূলক বিধান উল্লেখ করে ইসলামিক লেখক ও বক্তা রেজাউল করিম আবরার বলেছেন, চাঁদাবাজির সঙ্গে এর তুলনা করা ঈমানের জন্য ঝুঁকিপূর্ণ।
রোববার (৩ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, নির্ধারিত নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত আদায় করা ফরজ। অন্যদিকে চাঁদাবাজি সম্পূর্ণ হারাম। “ফরজ ইবাদতের চেয়ে চাঁদাবাজি উত্তম”—এমন মন্তব্য বিশ্বাসের জন্য বিপজ্জনক বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশে কোনো ইসলামি রাজনৈতিক দল যদি সংগঠনের কাজে জাকাতের অর্থ ব্যবহার করে, তাহলে তা শরিয়ত অনুযায়ী জাকাত আদায় হিসেবে গণ্য হবে না। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে পুনরায় জাকাত আদায় করতে হবে বলেও মত দেন তিনি।
সম্প্রতি একটি টেলিভিশন টকশোকে কেন্দ্র করে এ বিষয়ে আলোচনা তৈরি হয়। ওই টকশোতে বিএনপির সংরক্ষিত আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি মন্তব্য করেন, “ফেতরা-জাকাতের চেয়ে চাঁদাবাজি ভালো।” তার এই বক্তব্য সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দেয়।
এ প্রেক্ষাপটেই রেজাউল করিম আবরারের এই মন্তব্য নতুন করে আলোচনায় এসেছে।
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি
৫ ঘন্টা আগে
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,
১০ ঘন্টা আগে
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...
১৩ ঘন্টা আগে
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
১ দিন আগে
