রাজনীতি

ইউজিসি সচিবের অপসারণ দাবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

১ মাস আগে


{news.title}

ছবি: সংগৃহীত


গণঅভ্যুত্থানের সময় শিক্ষার্থীদের ‘রাজাকার’ আখ্যা দেওয়ার অভিযোগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর সচিব ফখরুল ইসলামের অপসারণ দাবি করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর ইউনিট। একই সঙ্গে তাকে পুনর্বাসনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়-এর মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান নেতাকর্মীরা। এসময় ইউজিসির আরও ৩৫ কর্মকর্তাকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি তোলা হয়।

সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ইউনিটের যুগ্ম সদস্য সচিব ফারহান দিনার অভিযোগ করেন, ২০২৪ সালের আন্দোলন চলাকালে ইউজিসির সচিব শিক্ষার্থীদের ‘রাজাকারের বাচ্চা’ বলে গালি দেন এবং এ সংক্রান্ত একটি পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন। তার ভাষায়, “এ ধরনের মন্তব্য করার পরও তিনি ইউজিসির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বহাল থাকবেন-এটি ছাত্রসমাজের সঙ্গে বিশ্বাসঘাতকতা।”

তিনি আরও বলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটি একাধিকবার স্মারকলিপি জমা দিয়ে ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দ্রুত অপসারণের আশ্বাস পেলেও তা বাস্তবায়ন হয়নি। তাদের অভিযোগ, বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে ‘ফ্যাসিস্ট রেজিম’-এর লোকজন এখনো সক্রিয় থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে।

আগামী সরকারের প্রতি আহ্বান জানিয়ে ফারহান দিনার বলেন, শপথ গ্রহণের পরপরই অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে, যাতে শিক্ষাপ্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা যায়। একই সঙ্গে সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে স্বচ্ছ নিয়োগ ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিতের দাবিও জানান তিনি।

এ বিষয়ে ইউজিসির পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom