ইসলামী আন্দোলনের সম্মানে দলটির নায়েবে আমীরের আসনে প্রার্থী দেয়নি জামায়াত জোট
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
শেষ মুহূর্তে ১১ দলীয় নির্বাচনী সমঝোতা থেকে সরে যাওয়া ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মাওলানা মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমের আসনে কোনো প্রার্থী দেবে না বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোট।
রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মোঃ তাহের এই তথ্য জানান।
ডা. তাহের বলেন, “সিনিয়র নায়েবে আমীরের আসনে আমরা কোনো প্রার্থী দেব না। ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল, আমরা সেই ভূমিকা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। টুকটাক টেকনিক্যাল বিষয় নিয়ে তারা নিজেরা আলাদা নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন। আমরা তাদের নির্বাচনে সাফল্য কামনা করি। এছাড়া, উনাদের আমীর পীর সাহেব নিজে নির্বাচন করছেন না, তাই সৌজন্যের কারণে আমরা প্রার্থী দিইনি।”
সংবাদ সম্মেলনে ডা. তাহের আরও বলেন, নির্বাচনের সময় নিরাপত্তা ও প্রটোকলের ক্ষেত্রে কিছু অব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে। “একটি দলের প্রধানকে অতিরিক্ত নিরাপত্তা বা প্রটোকল দেওয়া হলে সমস্যা নেই। তবে একইভাবে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকেও সমান নিরাপত্তা ও প্রটোকল নিশ্চিত করা উচিত। আমরা এই বিষয়ে প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেছি।”
তিনি নির্বাচনী আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, “নির্বাচনে ঋণখেলাপি এবং দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ইসি ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে। কিছু কিছু ক্ষেত্রে এক দলের ওপর চাপ দেওয়া হচ্ছে, তবে আমরা আশা করি সব দলের জন্য সমান নিয়ম প্রযোজ্য হবে।”
ডা. তাহের বলেন, জামায়াত জোটের পক্ষ থেকে নির্বাচনে অংশ নেওয়া সকল দলের জন্য নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
৫৩ মিনিট আগে
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...
৪ ঘন্টা আগে
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
৮ ঘন্টা আগে
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...
১০ ঘন্টা আগে
