ইসির প্রতীকের তালিকায় যুক্ত হলো ‘শাপলা কলি’
অনলাইন ডেস্ক
প্রতীক বরাদ্দ নিয়ে নির্বাচন কমিশন (ইসি) ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর চলমান টানাপড়েনের মধ্যে এবার নির্বাচনী প্রতীকের তালিকায় যুক্ত করা হয়েছে ‘শাপলা কলি’। আজ বৃহস্পতিবার এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে নির্বাচন কমিশন।
প্রজ্ঞাপনে ১১৯টি নির্বাচনী প্রতীকের তালিকা প্রকাশ করে ইসি জানায়, কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে স্থগিত প্রতীক ছাড়া অন্যান্য প্রতীকের মধ্যে যেকোনো একটি প্রতীক বরাদ্দ করা যাবে। তালিকায় ‘নৌকা’ প্রতীককে স্থগিত হিসেবে উল্লেখ করা হয়েছে।
এর আগে, গত ২৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন ১১৫টি প্রতীকের তালিকা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছিল।
উল্লেখ্য, নির্বাচনী প্রতীক হিসেবে ‘শাপলা’ দাবি জানিয়ে আসছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শেষ পর্যন্ত দলটির দাবির আংশিক প্রতিফলন হিসেবে নতুন প্রজ্ঞাপনে যুক্ত করা হলো ‘শাপলা কলি’ নামের প্রতীকটি।
ফুটপাতে দোকান বসানো নিয়ে সংঘর্ষ, বহিষ্কার ছাত্রদলের ৫ নেতা
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে যুবদল ও ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্রদলের পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন...
৫ ঘন্টা আগে
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের নামই আলোচনায়, ঘোষণা আসতে পারে বৃহস্পতিবার
মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নানা আলোচনা। বিএনপির মনোনীত প্রার্থীই রাষ্ট্রপতি হতে যাচ্ছেন—এমন আলোচনা জোরালো হওয়ার পর সম্ভাব্য প্রার্থী হিসেবে সবচেয়ে বেশি উচ্চারিত হচ্ছে দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম।গত কয়েক সপ্তাহের রাজনৈতিক তৎপরতা, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের...
৯ ঘন্টা আগে
কিশোরগঞ্জে বিএনপি নেতার ঘনিষ্ঠ ছাত্রদল নেত্রীকে ঘিরে ভিডিও ভাইরাল
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও বিএনপি নেতা ভিপি সোহেলের একান্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এক ছাত্রদল নেত্রীকে ঘিরে কথিত অনৈতিক সম্পর্কের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
১২ ঘন্টা আগে
নিউমার্কেটে যুবদল-ছাত্রদল সংঘর্ষের আশঙ্কা, আহত ৩
রাজধানীর নিউমার্কেটে ফুটপাতের দোকান বসানো ও চাঁদা আদায়কে কেন্দ্র করে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) রাতে বলাকা সিনেমা হলের সামনে ঢাকা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে নিউমার্কেট থানা যুবদলের সদস্য সচিব কে.এম চঞ্চল ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রদলের অন্তত তিন...
১৪ ঘন্টা আগে
