আন্তর্জাতিক

ইরানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেবে না জার্মানি: ক্লিংবেইল

আন্তর্জাতিক ডেস্ক

২১ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান সামরিক সংঘাতে জার্মানি অংশ নেবে না বলে স্পষ্টভাবে জানিয়েছেন দেশটির ভাইস-চ্যান্সেলর লার্স ক্লিংবেইল। একই সঙ্গে তিনি এই যুদ্ধের আন্তর্জাতিক আইনি বৈধতা নিয়েও গুরুতর প্রশ্ন তুলেছেন। খবর আলজাজিরার।

জার্মান গণমাধ্যম আরএনডি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লিংবেইল বলেন, “আমি খুব স্পষ্ট করে বলছি-এটি আমাদের যুদ্ধ নয়। আমরা এই যুদ্ধে অংশ নেব না।”

তিনি সতর্ক করে বলেন, বর্তমান বিশ্ব এমন এক অনিশ্চিত পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছে যেখানে আন্তর্জাতিক নিয়ম-কানুন ও আইনের শাসন দুর্বল হয়ে পড়তে পারে। তার ভাষায়, “আমরা এমন একটি বিশ্বে বাস করতে চাই না যেখানে কেবল শক্তিশালীর আইনই কার্যকর হবে।”

ক্লিংবেইল আরও বলেন, আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক প্রক্রিয়াকে পাশ কাটিয়ে সামরিক সংঘাত বাড়তে থাকলে তা বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে।

তবে জার্মানির ভাইস-চ্যান্সেলরের এই অবস্থান দেশটির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের বক্তব্যের সঙ্গে কিছুটা ভিন্নতা তৈরি করেছে। এর আগে মের্জ বলেছিলেন, ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ইসরাইলের প্রতি তেহরানের হুমকি এবং বিভিন্ন প্রক্সি গোষ্ঠীকে সমর্থনের বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের লক্ষ্যকে জার্মানি সমর্থন করে।

পর্যবেক্ষকদের মতে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিয়ে জার্মান নেতৃত্বের ভেতরে অবস্থানগত এই পার্থক্য আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিতে পারে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom