আন্তর্জাতিক

ইরানে হামলায় ৫০ হাজার সেনা ও ২০০ যুদ্ধবিমান মোতায়েন: সেন্টকম প্রধান

অনলাইন ডেস্ক

২৮ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ইরানে চলমান সামরিক অভিযানে যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সেনা, ২০০ যুদ্ধবিমান, দুটি বিমানবাহী রণতরী এবং কয়েকটি বোমারু বিমান অংশ নিচ্ছে বলে জানিয়েছেন মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার।

মঙ্গলবার প্রকাশিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। অ্যাডমিরাল কুপার বলেন, আরও সামরিক সহায়তা পাঠানো হচ্ছে এবং ইরানে এই অভিযানকে তিনি “কয়েক দশকের মধ্যে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সর্ববৃহৎ সামরিক প্রস্তুতি” হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, “সহজভাবে বলতে গেলে, আমরা সেসব লক্ষ্যবস্তু ধ্বংস করার দিকে মনোযোগ দিয়েছি, যেগুলো থেকে আমাদের ওপর হামলা হতে পারে।”

কুপার জানান, ইরানি নৌবাহিনীকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। এর মধ্যে তাদের সবচেয়ে কার্যকর সাবমেরিনও রয়েছে বলে দাবি করেন তিনি।

অ্যাডমিরাল কুপার দাবি করেন, ইতোমধ্যে ১৭টি ইরানি জাহাজ ধ্বংস করা হয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র সমুদ্রতল, আকাশপথ এবং সাইবারস্পেস-তিন ক্ষেত্রেই ইরানের ওপর নিরবচ্ছিন্ন অভিযান চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (United States Central Command) মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম পরিচালনা করে থাকে। চলমান এই অভিযানে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে বিশ্লেষকদের ধারণা।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom