আন্তর্জাতিক

ইরান কখনোই আত্মসমর্পণ করবে না: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আন্তর্জাতিক ডেস্ক

২১ দিন আগে


{news.title}

ছবি: সংগৃহীত


ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশটি কখনোই আত্মসমর্পণ করবে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ আহ্বানের জবাবে তিনি এই বক্তব্য দেন।

শনিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য প্রকাশ করেছে।

এক বিবৃতিতে ইরানি কর্মকর্তারা বলেন, দেশটি যেকোনো সামরিক চাপের বিরুদ্ধে দৃঢ় প্রতিরোধ বজায় রাখবে। তারা সতর্ক করে বলেছেন, হামলা অব্যাহত থাকলে সংঘাত আরও বিস্তৃত আকার নিতে পারে।

এর আগে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানিয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন, তিনি ইরানের পরবর্তী নেতা নির্বাচনের সঙ্গে যুক্ত থাকতে চান এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা না করে নতুন নেতা নির্বাচন করলে তা বৈধ গণনা করা হবে না।

ইরানের এই প্রতিক্রিয়া মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়েছে এবং অঞ্চলটির রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিকে অস্থিতিশীল করছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom