আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বাস দুর্ঘটনায় নিহত ১৬

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


{news.title}

ইন্দোনেশিয়ায় একটি যাত্রীবাহী বাস দুর্ঘটনায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে দেশটির একটি মহাসড়কে দ্রুতগতিতে চলার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান বুদিওনো এক বিবৃতিতে জানান, বাসটি রাজধানী জাকার্তা থেকে ইয়োকার্তার দিকে যাচ্ছিল। হাইওয়ে ইন্টারচেঞ্জের একটি মোড়ে পৌঁছানোর সময় বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। এ সময় রাস্তার সঙ্গে সংঘর্ষের পর বাসটি উল্টে যায়।

তিনি বলেন, দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ৩৪ জন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ঘটনাস্থলেই ১৫ জনকে মৃত ঘোষণা করা হয় এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।

আহতদের চিকিৎসার জন্য সেমারাং শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান বুদিওনো। উদ্ধার সংস্থার প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে, উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে মৃতদেহ ব্যাগে ভরে সরিয়ে নিচ্ছেন।

উল্লেখ্য, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায় পরিবহন দুর্ঘটনা প্রায়ই ঘটে। দেশটিতে পুরোনো ও ঝুঁকিপূর্ণ যানবাহনের ব্যবহার, অপর্যাপ্ত রক্ষণাবেক্ষণ এবং সড়ক আইন লঙ্ঘনের প্রবণতাকে এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হচ্ছে।

বারিস্তা কফি,ফাস্ট ফুড এন্ড ল্যাঙ্গুয়েজ ট্রেনিং সেন্টার (বিএফএলটিসি)
Dr.Mahfuzul Alom